সংস্কার না হলে আমাদের পরিণতিও ভিপি নূরের মতো হবে: হাসনাত আবদুল্লাহ

ইউএনবি

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুরুল হক নুরের ওপর যে আক্রমণ হয়েছে, সেটি

2025-08-31T15:04:30+06:00
2025-08-31T15:04:30+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
সংস্কার না হলে আমাদের পরিণতিও ভিপি নূরের মতো হবে: হাসনাত আবদুল্লাহ
ইউএনবি
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ৩:০৪ পিএম 
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুরুল হক নুরের ওপর যে আক্রমণ হয়েছে, সেটি একটি ম্যাসেজ (বার্তা)। যদি আমরা এই নিয়ম পরিবর্তন করতে না পারি, তাহলে আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে।

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এ উঠান বৈঠকের আয়োজন করে।

বৈঠকে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নুরুল হক নুরের ওপর যে আক্রমণ হয়েছে, সেটি একটি ম্যাসেজ (বার্তা)। তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। উনাকে নৃশংসভাবে মেরে মাজা (কোমর) ভেঙে দেওয়া হয়েছিল। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে, যদি আমরা এই নিয়ম পরিবর্তন করতে না পারি।’

‘নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার। এটার জন্য সবাইকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘বিগত ১৭ বছর বিএনপি, জামায়াতসহ যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যূনতম কথা বলেছে, তাদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে সেফ হাউজ নামে কারাগারে রেখেছে। এই ধরনের নির্মম কর্মকাণ্ডের পরিবর্তন দেশের মানুষ এখনো দেখে নাই। এ অবস্থায় কোন বিশ্বাস ও ভরসায় দানবীয় ব্যবস্থার কাছে সবকিছু ছেড়ে দেওয়া হবে?’

জামায়াতে ইসলামকে সবচেয়ে ভুক্তভোগী উল্লেখ করে হাসনাত বলেন, ‘১৯৭১-পূর্ববর্তী সময়ের জন্য জামায়াতে ইসলামের অবস্থান স্পষ্ট করতে হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে যে জুলুম হয়েছে তারও জবাবদিহি করতে হবে। তাই তাদের বলতে চাই, ঐক্যবদ্ধ না হলে আবারো আগের অস্ত্র দিয়ে তাদের দমন-নিপীড়নের শিকার হতে হবে।’

তিনি বলেন, ‘২৪-পরবর্তী সময়ে আমরা আর কোনো সহিংসতার দিকে ফিরে যেতে চাই না। কারণ সহিংসতা হচ্ছে গণতন্ত্রের শত্রু। তাই আওয়ামী তরিকার রাজনীতি বাদ দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থেকে সৌহার্দ্যপূর্ণভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে।’

এনসিপির এই নেতা বলেন, ‘আমাদের এখন বলা হয় নির্বাচনবিরোধী। বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে। আমরা নির্বাচনসহ আরও দুটি বিষয়ের জন্য কথা বলছি। আমরা বলছি, আমাদের নির্বাচনও লাগবে, আবার বিচার ও সংস্কারও লাগবে।’

প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এই যে পুলিশ আমাদের বিনা বিচারে, বিনা মামলায় ঘর থেকে তুলে নিয়ে যাবে না— এটার ফয়সালা কি হয়েছে? নেওয়ার পরে যে আমাদের পরিবারকে অবগত করবে— এটার ফয়সালা কি হয়েছে? হয়নি তো!’

‘আমরা দেখি একজন মাইক দিয়ে বলে, যদি ধানের শীষ না থাকে প্রয়োজনে আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাব। আমি বলছি না যে এটা একটা রাজনৈতিক দলের অবস্থান। আমি বলছি অনেক রাজনৈতিক দলের মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে এমন। এটা সবাই যে ধারণ করে, তা আমরা বিশ্বাস করতে চাই না।’

এ ছাড়া এনসিপি যেন সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে সরকার গঠন করতে পারে, সেজন্য সকলের কাছে দোয়া চান তিনি।

উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ ও ডা. মাহমুদা মিতা, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।


সর্বশেষ সংবাদ 

শরণখোলায় নিখোঁজের তিন দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান
দুই দিন পর গুলিতে নিহত আসাদুলের লাশ ফেরত দিল বিএসএফ
হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষা ও গবেষণায় দেহ দান করলেন লিটন দাশ
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]