দেশবার্তা ডেস্ক

জাতীয়

2025-10-20T11:49:19+00:00
2025-10-20T15:03:41+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
মিরপুরে আগুনে নিহত ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১১:৪৯ এএম  আপডেট: ২০.১০.২০২৫ ৩:০৩ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরে প্রক্রিয়া শুরু হয়। রাত সাড়ে ১২টার দিকে হস্তান্তর শেষ হয়।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, রাতে মালিবাগ সিআইডি ফরেনসিক থেকে নিহত ১৬ জনের ডিএনএ নমুনা তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনদের খবর দেওয়া হলে তারা ঢামেক হাসপাতালের মর্গে গেলে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে নিহত প্রত্যেকের পরিবারকে দাফনের জন‍্য ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। তেজগাঁও উন্নয়ন সার্কেল প্রকৌশলী মো. জাকির হোসেন এই অনুদান স্বজনদের কাছে হস্তান্তর করেন।

নিহতরা হলেন- বরগুনা জেলার বামনা উপজেলার মৃত ওমর ফারুকের মেয়ে মাহিরা আক্তার (১৪), ভোলা জেলার লালমোহন উপজেলা দলিগর নগর গ্রামের ওয়াজি উল্লাহের মেয়ে নার্গিস আক্তার(১৮), শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকার মিজানুর রহমানের সন্তান মো. ছানোয়ার হোসেন (২৫), গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের আমিনুল ইসলামের সন্তান নূরে আলম সরকার (২৩), বরগুনা জেলার আমতলী উপজেলার দাড়ি কাটা গ্রামের মৃত মজিবুর রহমানের সন্তান আল মামুন (৩৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তিলকনগর গ্রামের নজু মিয়ার সন্তান রবিউল ইসলাম রবিন (২০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোল্লা রাজাপুর গ্রামের রতন মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৫),বরগুনা সদর উপজেলার ইসলামপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে খালিদ হাসান সাব্বির (২৯), নাটোরের সিংড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুল আলিম (১৪), নেত্রকোনার বারহাট্টা উপজেলার নুরুল্লা গ্রামের সবুজ মিয়ার ছেলে জয় মিয়া (২০), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সাউথখালী গ্রামের নয়ন মিয়ার মেয়ে আসমা আক্তার (১৩), নেত্রকোনার মদন উপজেলার কদমশ্রী গ্রামে সনু মিয়ার মেয়ে মুনা আক্তার সামিয়া(১৬), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম নওদাবাস গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মৌসুমী খাতুন (২২), শরিয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামের মুছা দেওয়ানের মেয়ে মুক্তা বেগম (৩৬), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের জজ মিয়ার ছেলে তোফায়েল আহমেদ (১৮) ও কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের নাজমুল ইসলাম রিয়াজ (৪০)।

গত বুধবার (১৫ অক্টোবর) ৬টি মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় ও পরের দিন আরও ১০টি মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ওই পোশাক কারখানা এবং একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। এতে ১৬ জন নিহত হন।

 



সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬ সমাপ্ত
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]