চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

ইউএনবি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে রবিউল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর অভিযোগ উঠেছে।রোববার (৪

2026-01-05T17:52:22+06:00
2026-01-05T19:25:27+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু
ইউএনবি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:৫২ পিএম  আপডেট: ০৫.০১.২০২৬ ৭:২৫ পিএম
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে রবিউল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

রোববার (৪ জানুয়ারি) সদর উপজেলার জহুরপুর টেক সীমান্তে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি রবিউলের মৃত্যুর বিষয়ে জানালেও কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি।

নিহত রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

রবিউলের পরিবারের দাবি, শনিবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন রবিউল। পরে তারা জানতে পারেন, অবৈধভাবে ভারতে গেলে বিএসএফের হাতে তিনি ধরা পড়েন এবং তাদের নির্যাতনে মারা যান।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, রোববার বিকেলে রবিউলের বাবা ঘটনাটি বিজিবিকে জানান। এরপর সন্ধ্যায় এ ব্যাপারে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএসএফ জানায়, রোববার ভোর সাড়ে ৪টার দিকে রবিউলসহ ৪-৫ জন ভারতে অনুপ্রবেশ করে। প্রায় দুই কিলোমিটার ভারতের ভেতরে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও রবিউল ইসলামকে ধরে ক্যাম্পে নিয়ে যান বিএসএফ সদস্যরা। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কাজী মুস্তাফিজুর রহমান আরও জানান, ভারতে রবিউলের মরদেহ ময়নাতদন্ত হবে, এরপর তা ফেরত দেবে বলে জানিয়েছে বিএসএফ। 

তবে কীভাবে রবিউলের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]