ঢাকার পানিদূষণ কমাতে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

ঢাকার পানিদূষণ কমাতে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। মূলত স্যানিটেশন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সেবা উন্নত করা,

2026-02-11T15:01:43+06:00
2026-02-11T18:37:16+06:00
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
ঢাকার পানিদূষণ কমাতে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০১ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৬:৩৭ পিএম
ঢাকার পানিদূষণ কমাতে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। মূলত স্যানিটেশন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সেবা উন্নত করা, পানিদূষণ কমানো এবং ঢাকা ও আশপাশের এলাকার নদী ও খাল পুনরুদ্ধার করাই এই টাকা খরচের লক্ষ্য।

গতকাল মঙ্গলবার (ওয়াশিংটন স্থানীয় সময়) বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়। বুধবার সকালে বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।

বিশ্বব্যাংক বলছে, পানিনিরাপত্তা ও সহনশীলতা কর্মসূচির আওতায় বৃহত্তর ঢাকায় পানিদূষণ কমাতে স্থানীয় ও জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা জোরদার করবে। দেশের আনুষ্ঠানিক কর্মসংস্থানের প্রায় অর্ধেক এবং জিডিপির এক-তৃতীয়াংশ আসে বৃহত্তর ঢাকা থেকে। এই কর্মসূচির আওতায় ৫ লাখ ৫০ হাজার মানুষ নিরাপদভাবে স্যানিটেশন সেবা এবং ৫ লাখ মানুষ উন্নত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সেবা পাবে। এ ক্ষেত্রে দূষণ ও সেবাঘাটতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম বলেন, দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণ এবং শিল্পায়ন শহরের বর্জ্যপানি ও দূষণ ব্যবস্থাপনার সক্ষমতাকে ছাড়িয়ে গেছে। যা জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতিকে প্রভাবিত করছে।

জ্যঁ পেম বলেন, এ কর্মসূচি সময়ের সঙ্গে সঙ্গে ঢাকার নদী ও খালের স্বাস্থ্য পুনরুদ্ধার এবং দূষণ কমাতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে সহায়তা করবে।

বিশ্বব্যাংক বলছে, ঢাকা তীব্র বর্জ্যপানি ও পানিদূষণ সংকটে রয়েছে। মাত্র প্রায় ২০ শতাংশ বাসিন্দার পাইপের মাধ্যমে পয়োনিষ্কাশন সংযোগ আছে। অপরিশোধিত বর্জ্যপানি ও পয়োনিষ্কাশনের ৮০ শতাংশের বেশি ঢাকার আশপাশের জলাশয়ে নিষ্কাশন হয়।

বিশ্বব্যাংক বলছে, রপ্তানিমুখী পোশাক কারখানার প্রায় ৮০ শতাংশ ঢাকায় অবস্থিত। ৭ হাজারের বেশি কারখানা থেকে প্রতিদিন আনুমানিক ২৪০ কোটি লিটার অপরিশোধিত বর্জ্যপানি আশপাশের জলাশয়ে যায়, যা ত্বকজনিত রোগ, ডায়রিয়া ও স্নায়বিক সমস্যার সৃষ্টি করছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

এসএসসির ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানা যাবে যেভাবে
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
চট্টগ্রাম বন্দরে মেয়াদোত্তীর্ণ পাঁচ কনটেইনার পণ্য ধ্বংস
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন এখন বাংলাদেশে

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
যদি সত্যিই ভালোবাসতে
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]