কমিউনিটি ব্যাংকের নতুন এমডি ইমতিয়াজ উদ্দিন

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন দেশের ব্যাংকিং খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।সোমবার

2026-08-03T18:37:00+00:00
2026-08-03T18:37:00+00:00
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
কমিউনিটি ব্যাংকের নতুন এমডি ইমতিয়াজ উদ্দিন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:৩৭ পিএম 
মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন দেশের ব্যাংকিং খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। 

সোমবার (৩ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন এই পদের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা ও নির্বাহীরা তাকে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানান।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের রয়েছে দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ ব্যাংকিং অভিজ্ঞতা। কর্মজীবনে তিনি রিটেইল ব্যাংকিং, এসএমই ও অ্যাগ্রিকালচার ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, ট্রানজেকশন ব্যাংকিং এবং ব্রাঞ্চ ব্যাংকিংয়ে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। কৌশলগত ব্যবসায়িক বৃদ্ধি, ব্যালান্স শিট শক্তিশালীকরণ, ঝুঁকি ব্যবস্থাপনা, পরিচালন দক্ষতা বাড়ানো এবং সাংগঠনিক রূপান্তরে তাঁর বিশেষ সাফল্য রয়েছে।

কমিউনিটি ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি পদ্মা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ৩ মার্চ তিনি পদ্মা ব্যাংকে যোগ দেন এবং পরবর্তীতে চিফ রিকভারি অফিসার (সিআরও) ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারের (ক্যামেলকো) মতো গুরুত্বপূর্ণ অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে হেড অব রিটেইল ব্যাংকিং, হেড অব এসএমই ও অ্যাগ্রিকালচার এবং হেড অব করপোরেট ব্যাংকিং হিসেবে কাজ করেছেন। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক এবং ঢাকা ব্যাংক পিএলসির মতো শীর্ষস্থানীয় দেশি-বিদেশি ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মার্কেটিংয়ে এমবিএ সম্পন্ন করেন।

পেশাগত কাজের পাশাপাশি তিনি ‘ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড’ এর প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং পরবর্তীতে সভাপতি হিসেবে নেতৃত্ব দেন।

দেশ-বিদেশের বিভিন্ন এক্সিকিউটিভ লিডারশিপ প্রোগ্রাম, আন্তর্জাতিক সেমিনার ও পেশাগত উন্নয়ন কর্মশালায় অংশ নিয়ে তিনি তাঁর দক্ষতা বাড়িয়েছেন।

নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে স্বাগত জানিয়ে কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করেছে, মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে ব্যাংকটি একটি আধুনিক, গ্রাহককেন্দ্রিক এবং প্রযুক্তিনির্ভর ক্যাশলেস প্রতিষ্ঠানে রূপান্তরের পথ সুগম করবে। একই সঙ্গে তাঁর পরিচালনায় ডিজিটাল ব্যাংকিং সেবার বিস্তার, টেকসই প্রবৃদ্ধি ও সুশাসন নিশ্চিতের মাধ্যমে কমিউনিটি ব্যাংক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে পর্ষদ মনে করে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
গণঅভ্যুত্থানের অগ্রগণ্য ভূমিকা তারেক রহমানের
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

সর্বাধিক পঠিত 

প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংগ্রাম বদ্ধপরিকর
বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
বোয়ালখালীতে নবজাতক বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে চারঘাটের ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
পর্নোগ্রাফি তৈরি ও অনলাইনে ছড়ানোর অভিযোগে চারজন কারাগারে
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]