স্পোর্টস ডেস্ক

খেলা

2026-04-06T14:14:49+00:00
2026-04-06T14:14:49+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
সাফজয়ী যুবাদের ১ লাখ টাকা করে পুরস্কার দিল সরকার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ২:১৪ পিএম 
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ ফুটবল দলকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার ও আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছে সরকার। 

সোমবার আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন দলের সদস্য ও কর্মকর্তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি সাফজয়ী দলের প্রত্যেক খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন। নগদ অর্থের পাশাপাশি কৃতি ফুটবলারদের বিশেষ ক্রীড়া কার্ড ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সরকারের পক্ষ থেকে এমন দ্রুত স্বীকৃতি ও সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের অধিনায়ক মিঠু চৌধুরী। এই সাফল্যকে বিশেষ উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম ফুটবল দল হিসেবে আমরা এই শিরোপা জিতেছি। আমাদের সবার বড় একটি ইচ্ছা আছে, আমরা এই ট্রফিটি সরাসরি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। উনার সঙ্গে দেখা করে আমরা এই অর্জনের আনন্দ ভাগ করে নিতে চাই।’

অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বের প্রশংসা করে অধিনায়ক আরও বলেন, ‘তাবিথ আউয়াল স্যার আমাদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করছেন। এমনকি জাতীয় দলের মতো আমাদেরও ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। ফেডারেশনের এমন নিবিড় পরিচর্যা অব্যাহত থাকলে ভবিষ্যতে আমরা দেশের জন্য আরও বড় গৌরব বয়ে আনতে পারব।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, তরুণ খেলোয়াড়দের উৎসাহ দিতেই এই তাৎক্ষণিক সংবর্ধনার আয়োজন। ভবিষ্যতে তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসারে সরকার আরও বিনিয়োগ করবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬ সমাপ্ত
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]