তামিমের বোর্ডের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান বুলবুলের

স্পোর্টস ডেস্ক

খেলা

নিজেকে এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি দাবি করেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি মনে করেন, নির্বাচিত পরিচালনা পর্ষদকে

2026-04-08T15:01:40+06:00
2026-04-08T15:01:40+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
তামিমের বোর্ডের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান বুলবুলের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:০১ পিএম 
নিজেকে এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি দাবি করেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি মনে করেন, নির্বাচিত পরিচালনা পর্ষদকে অনৈতিকভাবে বাতিল করা হয়েছে। 

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন তিনি। এক প্রতিক্রিয়ায় তিনি নির্বাচনে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। 

সাবেক এই সভাপতির মতে, ‘২০২৫ সালের ৬ অক্টোবরের নির্বাচন স্বচ্ছতার সঙ্গে হয়েছে। সেখানে কোনো অনিয়ম হয়নি। এনএসসির তদন্তে উত্থাপিত অভিযোগের কোনো ভিত্তি নেই। এ ছাড়া বিসিবির বিরুদ্ধে এনএসসি তদন্ত করতে পারে না।’ 

এনএসসি কর্তৃক বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া এবং অ্যাডহক কমিটি গঠন করা সরকারি হস্তক্ষেপ হিসেবে দেখেন তিনি। 

বুলবুল জানান, বিসিবির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইসিসিকে নালিশ করবেন। যদিও এনএসসি স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট আইসিসিকে আগেই পাঠিয়েছে। নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ায় বুলবুলের কমিটি ভেঙে তামিম ইকবালকে সভাপতি মনোনীত করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করে।

এই কমিটির তালিকাও আইসিসিকে পাঠিয়েছে এনএসসি। সেখান থেকে ইতিবাচক সাড়াও পেয়েছে বিসিবি। তামিম ইকবালের সঙ্গে সিইও নিজামউদ্দিন চৌধুরীকে আইসিসি ও এসিসির সভায় যোগ দিতে বলা হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৩৩
সুশাসনের পথে যে কোনো অন্তরায় দূর করা হবে: আইনমন্ত্রী
কাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, নাগরিক সংবর্ধনার আয়োজন
সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর
যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]