বাউবির পাঁচ বছর মেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি

শিক্ষা ও ক্যাম্পাস

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘বৃক্ষরোপণ

2026-06-16T18:03:23+06:00
2026-08-05T08:28:00+06:00
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
বাউবির পাঁচ বছর মেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
গ্রিন ক্যাম্পাস গড়তে
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:০৩ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ৮:২৮ এএম
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। এ সময় তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান একটি বারোমাসি আমড়া গাছের চারা রোপণ করেন। 

এছাড়া প্রো-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান এবং প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামও পৃথকভাবে গাছের চারা রোপণ করেন।

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স হলে ‘প্রতিটি চারা হোক গ্রিন ক্যাম্পাসের নতুন স্বপ্নের সূচনা’ স্লোগানকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে। সেই লক্ষ্যেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১২টি আঞ্চলিক কেন্দ্র ও ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্রে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, পরিবেশ সুরক্ষা এবং ‘গ্রিন ক্যাম্পাস’ গড়ে তোলার জাতীয় উদ্যোগ বাস্তবায়নে এ কর্মসূচি আগামী পাঁচ বছর অব্যাহত থাকবে। বৃক্ষরোপণকে একটি চলমান সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি কর্মসূচিতে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি কেবল সংখ্যাগত লক্ষ্য অর্জনের বিষয় নয়; এটি একটি সবুজ, জলবায়ু-সহনশীল ও টেকসই বাংলাদেশ গড়ার অঙ্গীকার।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, বরং মূল্যবোধ, সচেতনতা ও সামাজিক নেতৃত্ব তৈরির অন্যতম প্রতিষ্ঠান। তাই পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন চর্চায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

গাছ লাগানোর পাশাপাশি প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান এবং প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে উপাচার্যের সহধর্মিণী ড. আলো আরজুমান বানু পরিবেশ দিবস উপলক্ষে একটি কবিতা আবৃত্তি করেন, যা উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক ও কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি. এম. আহমেদ হুসেইন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া বাউবির ১২টি আঞ্চলিক কেন্দ্র ও ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, দীর্ঘমেয়াদি এ কর্মসূচির মাধ্যমে বাউবি ক্যাম্পাসে পরিবেশবান্ধব ও টেকসই সবুজায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

‘গ্যাস-বিদ্যুতের সংকটে অজুহাতের মাধ্যমে দায় এড়াতে চাই না’
পরিকল্পিত নগর গঠনে মউকের মতবিনিময় সভা
দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান
কৃষি গবেষণায় ৫০ বছর পূর্ণ করল বারি
হাসিনার ভাষণ নিয়ে ভারতের সাফ জবাব, দায় আমাদের নয়

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
যদি সত্যিই ভালোবাসতে
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
‘কনসার্ট ফর ডেমোক্রেসি’, মঞ্চ মাতাবে ৭ ব্যান্ড
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]