‘কনসার্ট ফর ডেমোক্রেসি’, মঞ্চ মাতাবে ৭ ব্যান্ড

বিনোদন ডেস্ক

বিনোদন

জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার (৫ আগস্ট) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’।

2026-08-04T12:29:18+00:00
2026-08-04T12:29:18+00:00
বুধবার ● ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

বুধবার ● ৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
‘কনসার্ট ফর ডেমোক্রেসি’, মঞ্চ মাতাবে ৭ ব্যান্ড
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:২৯ পিএম 
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার (৫ আগস্ট) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় হবে এই কনসার্ট।

কনসার্ট ফর ডেমোক্রেসিতে পারফর্ম করবে সাতটি ব্যান্ড—মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, ‘এসেইস’ এবং রে রে। বেলা ৩টায় শুরু হবে কনসার্ট, চলবে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়।

গণমানুষের সুর ও গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের ব্যান্ড সংগীতের এই তারকারা তুলে ধরবেন তাদের জনপ্রিয় সব গান। সংগীতপ্রেমীদের জন্য আয়োজনটি উন্মুক্ত রাখা হয়েছে।

বলিউডের স্বজনপ্রীতি, অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন ইয়ামিবলিউডের স্বজনপ্রীতি, অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন ইয়ামি
কনসার্টটি নিয়ে বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ‘‘জুলাই আন্দোলনে সংগীত বড় ভূমিকা রেখেছিল। তাই সংগীতের মাধ্যমেই আমরা দিনটি পালন করবো। বামবার সহযোগিতায় ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’র আয়োজন করা হচ্ছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যেন দিনটা ঠিকমতো পালন করতে পারি, এটাই প্রত্যাশা।’’

একই দিনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামে আরেকটি কনসার্ট।

মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে পারফর্ম করবে ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, সংগীতশিল্পী আসিফ আকবর ও সেজান। বিকেল ৪টা থেকে শুরু হবে কনসার্টটি। এই আয়োজনও সবার জন্য উন্মুক্ত।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

‘গ্যাস-বিদ্যুতের সংকটে অজুহাতের মাধ্যমে দায় এড়াতে চাই না’
পরিকল্পিত নগর গঠনে মউকের মতবিনিময় সভা
দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান
কৃষি গবেষণায় ৫০ বছর পূর্ণ করল বারি
হাসিনার ভাষণ নিয়ে ভারতের সাফ জবাব, দায় আমাদের নয়

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
যদি সত্যিই ভালোবাসতে
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]