বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর

বিনোদন ডেস্ক

বিনোদন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ‘ডিপফেক’ বা বিকৃত কন্টেন্টের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় অভিনেত্রী ম্রুণাল

2026-08-04T15:13:00+00:00
2026-08-04T17:13:29+00:00
বুধবার ● ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

বুধবার ● ৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:১৩ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ৫:১৩ পিএম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ‘ডিপফেক’ বা বিকৃত কন্টেন্টের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। নিজের অনুমতি ছাড়া অবয়ব ও পরিচয় ব্যবহার করে তৈরি করা যেকোনো কন্টেন্ট অনতিবিলম্বে বন্ধ না করলে জড়িতদের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এই চূড়ান্ত সতর্কবার্তা দেন ম্রুণাল। 

অভিনেত্রী মৃণাল ঠাকুর। ছবি: ফেসবুক

অভিনেত্রী মৃণাল ঠাকুর। ছবি: ফেসবুক


নির্দিষ্ট কোনো ঘটনার কথা উল্লেখ না করলেও স্পষ্ট ভাষায় তিনি লেখেন, তার অবয়ব ব্যবহার করে ডিপফেক কন্টেন্ট তৈরি বা শেয়ার করা সম্পূর্ণ বেআইনি ও অগ্রহণযোগ্য। 

এই ঘোষণাকে অবিলম্বে অপকর্ম বন্ধের আনুষ্ঠানিক নোটিশ হিসেবে গণ্য করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, পরবর্তীতে তার পরিচয়ের কোনো অপব্যবহার হলে তা সরাসরি আদালতের টেবিলে গড়াবে।

অভিনেত্রী মৃণাল ঠাকুর। ছবি: ফেসবুক

অভিনেত্রী মৃণাল ঠাকুর। ছবি: ফেসবুক


সম্প্রতি এআই প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহারে ব্যক্তিত্ব ও পরিচয়ের অপব্যবহার ঠেকাতে বলিউডের একাধিক প্রভাবশালী তারকা আদালতের শরণাপন্ন হয়েছেন। 

অনুমতি ছাড়া প্রযুক্তির এই অপপ্রয়োগে রাশ টানতে ইতোমধ্যে আইনি সুরক্ষার পথ বেছে নিয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান ও সুনীল শেঠির মতো জনপ্রিয় তারকারা।

এর আগে ডিপফেক প্রযুক্তির নির্মম শিকার হয়ে সামাজিক মাধ্যম এক্সে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। 

প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও বানিয়ে নারীদের হেনস্তার কঠোর প্রতিবাদ জানিয়ে তিনি লিখেছিলেন, প্রযুক্তি যেখানে অগ্রগতির প্রতীক, সেখানে বিকৃতি ছড়াতে এর প্রয়োগ মানসিক অধঃপতনেরই প্রমাণ দেয়। সে সময় এ ধরনের অপকর্মের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলেন তিনি। পরবর্তীতে রাশমিকার সেই বিকৃত ভিডিও ছড়ানোর অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তারও করে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘গ্যাস-বিদ্যুতের সংকটে অজুহাতের মাধ্যমে দায় এড়াতে চাই না’
পরিকল্পিত নগর গঠনে মউকের মতবিনিময় সভা
দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান
কৃষি গবেষণায় ৫০ বছর পূর্ণ করল বারি
হাসিনার ভাষণ নিয়ে ভারতের সাফ জবাব, দায় আমাদের নয়

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
যদি সত্যিই ভালোবাসতে
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]