মিমির নামে ভুয়া ভিডিও ভাইরাল, ক্ষোভ প্রকাশ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

বিনোদন

সামাজিক যোগাযোগমাধ্যম তারকাদের প্রচার-প্রচারণায় ব্যাপক সহায়তা করলেও, মাঝেমধ্যে তৈরি করে তীব্র বিড়ম্বনা। আর সেই বিড়ম্বনা যখন মানহানির পর্যায়ে

2026-08-02T18:22:07+00:00
2026-08-02T18:22:07+00:00
সোমবার ● ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

সোমবার ● ৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
মিমির নামে ভুয়া ভিডিও ভাইরাল, ক্ষোভ প্রকাশ অভিনেত্রীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:২২ পিএম 
অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি: ফেসবুক
সামাজিক যোগাযোগমাধ্যম তারকাদের প্রচার-প্রচারণায় ব্যাপক সহায়তা করলেও, মাঝেমধ্যে তৈরি করে তীব্র বিড়ম্বনা। আর সেই বিড়ম্বনা যখন মানহানির পর্যায়ে পৌঁছে, তখন চুপ থাকা কঠিন হয়ে পড়ে। ঠিক তেমনই এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওপার বাংলার তারকা অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী।

সম্প্রতি মিমি চক্রবর্তীর নাম ভাঙিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিথ্যা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়, যেখানে দাবি করা হয়- এক নারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সেই নারী নাকি মিমি নিজে। 

ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন দাবি করে বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা স্পষ্ট জানিয়েছেন এই অভিনেত্রী।

ঘটনাটি নজর কাড়তেই ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বেজায় চটেছেন মিমি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক দীর্ঘ বার্তায় ক্ষোভের আগুন উগরে দিয়ে তিনি লেখেন, ‘আজ আমাকে জড়িয়ে একটি সম্পূর্ণ ফেক (ভুয়া) ভিডিও নজরে এলো। অন্য একটি ভিডিও এবং একটি ভিত্তিহীন খবর জুড়ে দিয়ে এটি তৈরি করা হয়েছে। যারা এই অপকর্মটি করছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে আমি বাধ্য হচ্ছি।’

ভিডিওটি এক নারী পোস্ট করায় তার ওপর বিশেষ ক্ষোভ ঝেরেছেন এই নায়িকা। মিমি লেখেন, ‘একজন নারী হয়ে আপনি আরেকজন নারীর মার খাওয়ার দৃশ্য কীভাবে সেলিব্রেট (উচ্ছ্বাস প্রকাশ) করতে পারেন? আপনার লজ্জা হওয়া উচিত! আর বাকিদের মন কতটা ছোট হলে এমন জিনিস শেয়ার করা সম্ভব? যারা নারীকে সম্মান দিতে জানেন না, তাদের সত্যিই লজ্জা পাওয়া উচিত।’

সংবাদমাধ্যম ও কনটেন্ট ক্রিয়েটরদের আইনি চিঠি পাঠানোর তথ্য নিশ্চিত করে তিনি আরও লেখেন, ‘এই প্রসঙ্গে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে ইতোমধ্যে একজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং বাকিদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছুদিন আগেও এক রাজনীতিকের সঙ্গে আমার নাম জড়িয়ে একটি অসত্য ভিডিও ছড়ানো হয়েছিল। যারা এগুলো করছেন, তারা চূড়ান্ত অন্যায় করছেন। স্রেফ আমার নাম ব্যবহার করে ভাইরাল হওয়াই আপনাদের মূল উদ্দেশ্য।’

সাধারণ অনুরাগীদের প্রতি আবেদন জানিয়ে মিমি অনুরোধ করেন, ‘ভিডিওগুলো দেখার পর তা বিশ্বাস করার আগে একটু ভাববেন এবং শেয়ার করার আগে ভালো করে যাচাই করে নেবেন। এ ধরনের মিথ্যা খবর শেয়ার করলে যারা ফায়দা লোটে, তাদের উৎসাহ আরও বেড়ে যায়।’

বার্তার শেষে অভিনেত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা এই কাজগুলো করছেন, তাদের স্পষ্ট বলে রাখি- আমার এই নীরবতাকে দয়া করে দুর্বলতা ভাববেন না। ইতোমধ্যে আইনি কার্যক্রম শুরু হয়ে গেছে। আমার মানহানি ঘটাতে যারা এটি তৈরি করেছেন, আপলোড করেছেন বা ছড়িয়েছেন- তাদের প্রত্যেককেই আদালতে জবাবদিহি করতে হবে।’

উল্লেখ্য, মিমি চক্রবর্তীকে সর্বশেষ দেখা গেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ওয়েব কনটেন্ট ‘কুইন’ এ। সিরিজটিতে ‘মীরা’ চরিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। মিমি ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন জয়দীপ মুখোপাধ্যায়, পায়েল দে, অর্ণ মুখোপাধ্যায় ও দুর্বার শর্মা।

দেশবার্তা/একে




সর্বশেষ সংবাদ 

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ শুরু করেছে সরকার
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত
৪৮ বছরের যাত্রার সমাপ্তি, রংপুরে বন্ধ হলো ‘শাপলা টকিজ’
টেকনাফে বিকাশ প্রতিনিধিদের ৬০ লাখ টাকা লুট

সর্বাধিক পঠিত 

সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
পড়ন্ত বেলা
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে
‘নীল চোখ’ চলচ্চিত্রের জমকালো মহরত অনুষ্ঠিত
গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]