ইতিহাস গড়ে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড স্পাইডার-ম্যানের

বিনোদন ডেস্ক

বিনোদন

পর পর কয়েকটি বড় বাজেটের ছবির ব্যর্থতায় ব্যবসায়িক মন্দায় ভুগতে থাকা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সকে (এমসিইউ) যেন নতুন করে

2026-08-04T16:25:26+00:00
2026-08-04T16:25:26+00:00
বুধবার ● ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

বুধবার ● ৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
ইতিহাস গড়ে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড স্পাইডার-ম্যানের
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:২৫ পিএম 
পর পর কয়েকটি বড় বাজেটের ছবির ব্যর্থতায় ব্যবসায়িক মন্দায় ভুগতে থাকা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সকে (এমসিইউ) যেন নতুন করে বাঁচিয়ে তুলল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে অবিশ্বাস্য বাণিজ্য করে ইতিহাস গড়েছে টম হল্যান্ড অভিনীত এই নতুন কিস্তি।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী সিনেমাটির প্রারম্ভিক আয় দাঁড়িয়েছে ৯২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার- যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৩০০ কোটি টাকা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী (ওপেনিং) আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। 

এই তালিকার শীর্ষে রয়েছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত মার্ভেলেরই ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (১২২ কোটি ডলার)। মাত্র তিন দিনে বিশাল অঙ্কের এই অর্থ তুলে নিয়ে ছবিটি তার আনুমানিক ২২ কোটি ৫০ লাখ ডলারের নির্মাণ ব্যয় বহু পেছনে ফেলে চলতি বছরের সবচেয়ে বড় বাণিজ্যিক সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র ও কানাডা) বাজার থেকেও এসেছে রেকর্ড সাড়া; সেখানে সিনেমাটির উদ্বোধনী সংগ্রহ ৩৫ কোটি ৫০ লাখ ডলার। এই অঞ্চলেও ইতিহাস তৈরি করে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ প্রারম্ভিক আয়ের তালিকায় জায়গা করে নিয়েছে এটি। আন্তর্জাতিক বাজারগুলো থেকে এসেছে আরও ৫৭ কোটি ২০ লাখ ডলার। 

বিশ্বের ৭৩ হাজারের বেশি পর্দায় একযোগে প্রদর্শিত ছবিটির আন্তর্জাতিক আয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে চীন; দেশটি থেকে এসেছে ১২ কোটি ১০ লাখ ডলার এবং যুক্তরাজ্য থেকে সংগৃহীত হয়েছে ৪ কোটি ৯০ লাখ ডলার।

২০২১ সালের ব্লকবাস্টার ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার কয়েক বছর পরের পটভূমিতে নির্মিত হয়েছে ‘ব্র্যান্ড নিউ ডে’। পর্দায় পিটার পার্কার ওরফে স্পাইডার-ম্যান চরিত্রে টম হল্যান্ডের পারফরম্যান্স প্রশংসিত হচ্ছে দর্শক ও সমালোচক- উভয় মহলেই; অনেকের মতে, এটিই চরিত্রে হল্যান্ডের সেরা অভিনয়। 

বক্স অফিসের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মার্ভেল স্টুডিওসের সভাপতি কেভিন ফাইগি দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, বড় পর্দায় সিনেমাটি যেভাবে উপভোগ করার জন্য তৈরি করা হয়েছিল, বিশ্বজুড়ে দর্শক ঠিক সেভাবেই গ্রহণ করেছেন। 

বর্তমানে মার্ভেলের এই মাইলফলক সৃষ্টিকারী ছবির পাশাপাশি বক্স অফিসে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ও দ্রুততম সময়ে এক বিলিয়ন (১০০ কোটি) ডলারের ক্লাব ছোঁয়ার প্রবল দৌড়ে রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘গ্যাস-বিদ্যুতের সংকটে অজুহাতের মাধ্যমে দায় এড়াতে চাই না’
পরিকল্পিত নগর গঠনে মউকের মতবিনিময় সভা
দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান
কৃষি গবেষণায় ৫০ বছর পূর্ণ করল বারি
হাসিনার ভাষণ নিয়ে ভারতের সাফ জবাব, দায় আমাদের নয়

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
যদি সত্যিই ভালোবাসতে
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]