জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের অধীনে নয়, বরং এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তরুণদের নেতৃত্বাধীন দল

2026-06-19T15:55:52+06:00
2026-06-20T14:39:44+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:৫৫ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ২:৩৯ পিএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের অধীনে নয়, বরং এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তরুণদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সাংগঠনিক ভিত্তি তৃণমূল পর্যায় পর্যন্ত মজবুত করতেই এমন কৌশল নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শীর্ষ নেতারা। তবে এই পদক্ষেপে ভোট বিভাজনের কারণে কিছু আসনে জয়ের সম্ভাবনা কমে যাওয়ার ঝুঁকিও দেখছে দলটি।

রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের মাত্র এক বছরের মাথায় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসনে জয়লাভ করে এনসিপি। সেই নির্বাচনের পর দলটি এখন তাদের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে। এর অংশ হিসেবে সারা দেশে ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি গঠনের কাজ চলমান রয়েছে।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলমের মতে, নির্বাচনের আগের চেয়ে দলের বর্তমান সাংগঠনিক কার্যক্রম আরও বেশি গতিশীল। তৃণমূলের কাঠামো প্রসঙ্গে তিনি জানান, যেসব এলাকায় দলের কোনো অস্তিত্ব নেই সেখানে নতুন করে কমিটি গঠন করা হচ্ছে। পাশাপাশি পুরোনো কমিটিগুলোর কর্মক্ষমতা ও কার্যক্রম মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কারও আনা হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সুবিধা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরে এই নেতা বলেন, ‘নির্বাচনের স্বার্থে ওয়ার্ড পর্যন্ত অবশ্যই কমিটি হবে এবং একটা রাজনৈতিক তৎপরতা তৈরি হবে।’ তার মতে, এই প্রক্রিয়ায় দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হলেও, ভোট বিভাজনের কারণে কিছু জায়গায় জয়ের সম্ভাবনা বাধাগ্রস্ত হতে পারে।

অন্যদিকে, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এককভাবে নির্বাচনে যাওয়ার জন্য দলের সর্বোচ্চ প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন কবে এবং কী প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। এ কারণেই জোট গঠনের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু করেনি দলটি।

দলের পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান এনসিপির এই মুখপাত্র। তিনি জানান, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত ও প্রভাবশালী অনেকেই তাদের দলে যুক্ত হওয়ার জন্য যোগাযোগ করছেন। কিন্তু দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এমন কাউকে সচেতনভাবেই তারা এড়িয়ে চলছেন। বিতর্কিত কেউ দলে এলে স্থানীয় ও জাতীয় পর্যায়ে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা থেকেই দল ভারী করার ক্ষেত্রে এমন সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

অনাহারে থাকা পরিবারের পাশে গভীর রাতে বিএনপি নেতা হযরত আলী
ব্যাংক সংস্কার ও নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার প্রকল্প
গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে কুড়িগ্রামে সমন্বয় সভা
সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]