আ.লীগের বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাতে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয়

2026-06-22T17:05:43+06:00
2026-06-22T17:05:43+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
আ.লীগের বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:০৫ পিএম 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাতে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২২ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দীনা স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে সংগঠনের সব জেলা ও মহানগর শাখাকে আগামী ২৩ জুন বিকেল ৫টায় নিজ নিজ জেলা শহর ও মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে একযোগে এ কর্মসূচি পালন করা হবে। জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের সর্বাত্মকভাবে কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনসিপি নেতারা জানান, দেশের বিভিন্ন সময়ে সংঘটিত গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতেই এ আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তারা দাবি করেন, এসব ঘটনার ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

দলের পক্ষ থেকে বলা হয়, গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে তারা আপসহীন অবস্থানে রয়েছে এবং জনগণের ন্যায্য দাবি আদায়ে রাজপথের কর্মসূচি চালিয়ে যাবে।

প্রসঙ্গত, ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৩ জুন বিকেল ৫টায় দেশের প্রতিটি জেলা ও মহানগর শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

অনাহারে থাকা পরিবারের পাশে গভীর রাতে বিএনপি নেতা হযরত আলী
ব্যাংক সংস্কার ও নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার প্রকল্প
গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে কুড়িগ্রামে সমন্বয় সভা
সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]