জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে চলমান বিতর্ক ও বিভ্রান্তির অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন

2026-07-19T15:30:52+06:00
2026-07-20T15:01:35+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত
মির্জা ফখরুল
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৩:৩০ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৩:০১ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে চলমান বিতর্ক ও বিভ্রান্তির অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ এ বিষয়ে অযথা বিভ্রান্তি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো প্রয়োজন।

রোববার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই আন্দোলন দেশের সামনে নতুন রাষ্ট্রব্যবস্থা গঠনের একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে। 

বিএনপি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো জনগণের কাছে দিয়েছিল, সেগুলো বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিভ্রান্তি দূর করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে তা সংলাপ ও সংসদীয় আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত। জাতীয় স্বার্থের প্রশ্নে সব রাজনৈতিক শক্তির দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর এখন দেশের রাজনীতিকে সংঘাতের পরিবর্তে আলোচনা ও সংসদীয় চর্চার পথে এগিয়ে নিতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন আর অধিকার আদায়ের জন্য সহিংসতার পথ বেছে নিতে বাধ্য না হয়, সে জন্য একটি টেকসই রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সব বিষয়ে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে এসে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে গঠনমূলক সহযোগিতা করা প্রয়োজন। জাতীয় ঐক্য ছাড়া কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তোষামোদির সংস্কৃতি সমাজের বিভিন্ন স্তরে প্রভাব ফেলেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে মানসিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন প্রয়োজন। 

তার ভাষায়, ১৬ বছরের নানা অনিয়ম ও অপকর্মের প্রভাব অল্প সময়ের মধ্যে দূর করা সম্ভব নয়। এজন্য ধৈর্য, রাজনৈতিক সদিচ্ছা এবং সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত সাংবাদিকদের অবদান স্মরণ করা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকার গুরুত্বও তুলে ধরেন।

দেশবার্তা/এসআইএস/একে



সর্বশেষ সংবাদ 

‘ইউনিক’ আইডি কার্ড চালুর কাজ শুরু করেছে সরকার
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন
জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস
ছয় আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই বলয়ে
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]