দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

2026-07-23T17:08:29+00:00
2026-07-23T17:08:29+00:00
শনিবার ● ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শনিবার ● ১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:০৮ পিএম 
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর নির্মাণাধীন ভাস্কর্য জেলা প্রশাসন কর্তৃক ভাঙ্গার চেষ্টার প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৩৯ জন বিশিষ্ট নাগরিক।
তারা বলেন, ঝিনাইদহ কেন্দ্রিয় বাস টার্মিনাল সংলগ্ন সংযোগ সড়কের বেদিতে ঝিনাইদহের কৃতী সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণের কাজ অসম্পূর্ণ ছিল| হঠাৎ করে একটি খোঁড়া অজুহাত দেখিয়ে কারও সাথে কোন আলোচনা না করে ভাস্কর্যটি ভাঙ্গার কাজ শুরু করে ঝিনাইদহ জেলা প্রশাসন| যা জনমনে গভীর ক্ষোভের সঞ্চার করেছে| গত ৫ আগস্ট, ২০২৪ এর পর স্বাধিনতাবিরোধী একটি গোষ্ঠী নির্মাণাধীন এই ভাস্কর্যটিতে ভাংচুর করেছিল। তা সংস্কার না করে স্বাধিনতা যুদ্ধের সূর্য সন্তানদের মধ্যে অন্যতম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য নিয়ে এ ধরনের দায়িত্ব-জ্ঞানহীন ও চরম আপত্তিকর কর্মকান্ডের আমরা তীব্র নিন্দা জানাই| বিবৃতিতে বলা হয়, সরকারের তরফ থেকে বলা হয়েছে দুর্ঘটনা কমানোর জন্য এ ধরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রশাসনের এই মনগড়া যুক্তিতে ঝিনাইদহের নাগরিক সমাজ, বিশেষ করে শহীদ পরিবারের সদস্যদের সাথে কোন আলোচনা না করে এ ধরণের কাজ মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে অসম্মান করার সামিল বলে আমরা মনে করি| আমরা এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি| সেইসাথে যথাযোগ্য মর্যাদায় ভাস্কর্যটি যথাস্থানে পুন:স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছি| এছাড়াও সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাস্কর্য ভাঙ্গার যে সকল ঘটনা ঘটেছে তাও সস্কার এবং পুন:স্থাপনের জোরালো দাবি জানাচ্ছি| আর যারা এই সব ন্যাক্কারজনক কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবারও জোর দাবি জানাচ্ছি।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন আনু মোহাম্মদ, অ্যাডভোকেট সুলতানা কামাল, খুশী কবির, শিরীন পারভিন হক, আবু সাঈদ খান, ড. ইফতেখারুজ্জামান, দীপায়ন খীসা প্রমুখ। 

দেশবার্তা/এসবি



সর্বশেষ সংবাদ 

গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
হবিগঞ্জে নেশাজাতীয় তরল পান করে পাঁচজনের মৃত্যু
‘লাকি ভাস্কর ২’ নিয়ে ফিরছেন দুলকার সালমান
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪
সোনারগাঁয়ে চুরি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

সর্বাধিক পঠিত 

কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
‘ইয়াবা মানুষকে পশু বানিয়ে দেয়’, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন মেটালফ্রিক
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]