চলতি মাসে তাপপ্রবাহ ও স্বল্পমেয়াদি বন্যা শঙ্কা

দেশবার্তা প্রতিবেদক

পরিবেশ

সদ্যবিদায়ী জুলাই মাসে সক্রিয় মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে গড়ে ৩৫.৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড

2026-08-03T14:10:44+06:00
2026-08-03T14:10:44+06:00
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
পরিবেশ
চলতি মাসে তাপপ্রবাহ ও স্বল্পমেয়াদি বন্যা শঙ্কা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:১০ পিএম 
সংগৃহীত ছবি
সদ্যবিদায়ী জুলাই মাসে সক্রিয় মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে গড়ে ৩৫.৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সদ্য শুরু হওয়া আগস্ট মাসে বর্ষার এই ধারায় কিছুটা পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে সামগ্রিকভাবে সারাদেশে বৃষ্টি কম হলেও দফায় দফায় তাপপ্রবাহ, বজ্রঝড় এবং উজান ও দেশের ভেতরের সাময়িক ভারী বর্ষণে দেশের তিন অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার শঙ্কা রয়েছে।

আগস্ট মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বিশেষজ্ঞ কমিটির বরাতে আজ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগস্ট মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টি কমলেও সাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি মৌসুমি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে। দেশে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড় ছাড়াও এক থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

নদ-নদীর অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিক পানিপ্রবাহ স্বাভাবিক থাকলেও মৌসুমি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে কৃষকদের জন্য সচেতনতা ও প্রয়োজনীয় সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে।

ময়মনসিংহ ছাড়া দেশের বাকি সাতটি বিভাগেই জুলাইয়ে রেকর্ড বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে ৫১ শতাংশ, খুলনায় ৫৩ শতাংশ, সিলেটে ৩৭.৩ শতাংশ এবং ঢাকা বিভাগে ৩৩.৪ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। গত ৮ জুলাই চট্টগ্রামে একদিনেই সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। মাসটিতে বঙ্গোপসাগরে সৃষ্ট তিনটি লঘুচাপের দুটিই মৌসুমি নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূল অতিক্রম করে।

আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ ও নিম্নচাপ তৈরির ঝুঁকি রয়েছে। এ সময় সারাদেশে সামগ্রিকভাবে বজ্রপাতের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি উষ্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। তবে উপকূলীয় লঘুচাপের গতিপথ ও আকস্মিক ভারী বর্ষণের ওপর অভ্যন্তরীণ আবহাওয়া পরিস্থিতি বহুলাংশে নির্ভর করবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
নোয়াখালীতে জিপিএ-৫ পাওয়া ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
গাছের ডালে ঘুমানোর সময় পাখি কেন পড়ে যায় না

সর্বাধিক পঠিত 

পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
বিষণ্ণ ভালোবাসা
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০১
মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি
বিশ্বসেরা ৬ দলে চুয়েটের চার শিক্ষার্থী, বাংলাদেশকে সঙ্গে নিয়ে যাচ্ছেন আমেরিকায়
পরিবেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]