ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

​সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় মাঠে ধান রোপণ করার সময় আকস্মিক বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু

2026-08-08T16:52:23+06:00
2026-08-08T16:54:23+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
​সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:৫২ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ৪:৫৪ পিএম
সংগৃহীত ছবি
সাতক্ষীরার তালা উপজেলায় মাঠে ধান রোপণ করার সময় আকস্মিক বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের বিলে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত চিত্তরঞ্জন আইচ গোপালপুর গ্রামের মৃত কানাইলাল আইচের ছেলে। তিনি পেশায় কৃষিজীবী হওয়ার পাশাপাশি তালা বাজারে দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে চিত্তরঞ্জন আইচ ৮-১০ জন কৃষি শ্রমিক সাথে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী বিলে নিজের জমিতে রোপণ কাজ করতে যান। এদিন দুপুর ১২টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে এবং আকস্মিক বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে একটি বজ্র সরাসরি চিত্তরঞ্জনের ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই পুড়ে মারা যান। পরে সঙ্গে থাকা অন্য শ্রমিক ও স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে তালা থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
উপকূলীয় বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা দাবি
বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি
শাহজালালে অবৈধ সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে জব্দ

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]