সামিট-এক্সিলারেট চালু, বেড়েছে গ্যাস সরবরাহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ কিছুটা বাড়তে শুরু করেছে। মহেশখালীর সামিট ও এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল

2026-08-15T12:03:08+06:00
2026-08-15T12:03:08+06:00
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
সামিট-এক্সিলারেট চালু, বেড়েছে গ্যাস সরবরাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:০৩ পিএম 
দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ কিছুটা বাড়তে শুরু করেছে। মহেশখালীর সামিট ও এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল দুটিই একসঙ্গে গ্যাস সরবরাহ শুরু করেছে। শনিবার (১৫ আগস্ট) সকালে মোট সরবরাহ প্রায় ২ হাজার ৪০০ মিলিয়ন ঘনফুটে উঠেছে।

পেট্রোবাংলা সূত্র জানায়, সকালে সামিটের টার্মিনাল থেকে ৪৬০ মিলিয়ন ঘনফুট এবং এক্সিলারেট থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। অর্থাৎ দুই টার্মিনাল থেকে এলএনজি-ভিত্তিক সরবরাহ দাঁড়িয়েছে প্রায় ৭৬০ মিলিয়ন ঘনফুট।

শুক্রবার বিকালে কারিগরি ত্রুটির কারণে এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে দেশের মোট গ্যাস সরবরাহ এক পর্যায়ে প্রায় ১ হাজার ৭৩০ মিলিয়ন ঘনফুটে নেমে আসে। পরে ত্রুটি মেরামত করে রাতেই আবার সরবরাহ শুরু করা হয়।

এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সামিটের টার্মিনাল থেকেও আবার গ্যাস সরবরাহ শুরু হয়। সন্ধ্যায় সরবরাহ ছিল প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট। পরে রাত ও ভোরে ধাপে ধাপে তা বাড়িয়ে প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুটে নেওয়া হয়। আজ রাত ২টার দিকে সামিট ৫৫০ মিলিয়ন ঘনফুট সরবরাহ বৃদ্ধি করতে পারবে বলে জানানো হয়েছে।

দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সময়ে সরবরাহ প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুটের মধ্যে থাকে। এর মধ্যে এলএনজি থেকে সর্বোচ্চ প্রায় ১ হাজার ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যায়। ফলে বর্তমান সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় ঘাটতি পুরোপুরি কাটেনি।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি
শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প
চার বছর পর অবসর সুবিধার টাকা পেলেন ৭০ হাজারের বেশি শিক্ষক
মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী
বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
সাতক্ষীরায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সক্ষমতা উন্নয়ন কর্মশালা
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]