ইরানে অস্ত্র-গোলাবারুদ ভর্তি বিশাল জাহাজের বহর পাঠালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরানকে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া।

2026-08-19T14:12:49+06:00
2026-08-19T14:12:49+06:00
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
ইরানে অস্ত্র-গোলাবারুদ ভর্তি বিশাল জাহাজের বহর পাঠালো রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১২ পিএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরানকে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া। এসব সামরিক রসদ ও গোলাবারুদের চালান নিয়ে দুই ডজনেরও বেশি রুশ জাহাজ কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে ইরানের আমিরাবাদ বন্দরে গিয়ে পৌঁছেছে।

গোয়েন্দা নথি ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি।

প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা ও বিশ্লেষক জিম ল্যামসন বলেন, এ তথ্য থেকে দুটি বিষয় স্পষ্ট হয়। প্রথমত, মস্কো ও তেহরান তাদের মধ্যকার দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও গভীর করছে। দ্বিতীয়ত, মার্কিন বাহিনীর সামরিক অভিযানের কারণে ইরানের অভ্যন্তরীণ অস্ত্র উৎপাদন সক্ষমতা হ্রাস পেয়েছে; অর্থাৎ দেশটির অস্ত্র তৈরি কেন্দ্রে মার্কিন হামলা সফল হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চালানে ব্যবহৃত জাহাজগুলো রুশ জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘এমজি-ফ্লোট’-এর তৈরি। বিতর্কিত ভূমিকার কারণে ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে তেহরান ও মস্কোর মধ্যে ২০ বছর মেয়াদি ‘বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব’ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্তানুসারে আগামী দুই দশক পর্যন্ত প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে পরস্পরকে পূর্ণ সহযোগিতা করার কথা উভয় দেশের।

এই চুক্তির আগে থেকেই অবশ্য রাশিয়ার সামরিক সহায়তায় এগিয়ে আসে ইরান। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে নিজেদের তৈরি ‘শাহেদ’ কামিকাজে (আত্মঘাতী) ড্রোন ও গোলাবারুদ নিয়মিত সরবরাহ করে আসছে তেহরান। রাশিয়াও নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এসব ড্রোনের মান ও ধ্বংসক্ষমতা বৃদ্ধি করেছে।

তবে ইরানকে অস্ত্র ও বিস্ফোরক সহায়তার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও পশ্চিমা সংবাদমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। এনবিসির পক্ষ থেকে যোগাযোগের পর রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্যকে সম্পূর্ণ ‘ভুয়া’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পর্নোগ্রাফি তৈরি-বিক্রি: রাজধানীতে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘি তৈরির অভিযোগে কারখানা সিলগালা
মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ আটক ২

সর্বাধিক পঠিত 

চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং
মায়ের সঙ্গে স্কুলে যাওয়া হলো না শিফার
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
ভারতীয় সেনাপ্রধান নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন
ফুলবাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]