ফিলিপাইনে স্কুলে গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা সিটির একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অন্তত চারজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে আতেনেও

2026-08-18T14:38:36+06:00
2026-08-18T14:39:39+06:00
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
ফিলিপাইনে স্কুলে গুলিতে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:৩৮ পিএম  আপডেট: ১৮.০৮.২০২৬ ২:৩৯ পিএম
ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা সিটির একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অন্তত চারজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে আতেনেও দে জাম্বোয়াঙ্গা হাইস্কুলে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই শিক্ষার্থী ও দুই নিরাপত্তাকর্মী রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমস জানিয়েছে, ক্লাস শুরুর কিছুক্ষণ আগে স্কুলটিতে গুলির ঘটনা ঘটে। জাতীয় তদন্ত ব্যুরো জানিয়েছে, হামলায় আহত ৯ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা থেকে বিরত থেকেছেন তারা।

কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী একজন পুরুষ এবং স্কুলটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাবা জাম্বোয়াঙ্গা সিটি কাস্টমস অফিসে কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই শিক্ষার্থী একটি পিস্তল ও একটি রাইফেল নিয়ে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করে। পরে কোনো দৃশ্যমান উসকানি ছাড়াই একটি শ্রেণিকক্ষের ভেতরে গুলি চালায় বলে অভিযোগ উঠেছে।

জাম্বোয়াঙ্গা সিটির মেয়র খাইমার আদান ওলাসো জানিয়েছেন, অভিযুক্ত হামলাকারী এই যিশু সম্প্রদায় পরিচালিত বেসরকারি স্কুলের শিক্ষার্থী ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্কুল ভবন থেকে শিক্ষার্থীদের আতঙ্কিত অবস্থায় বেরিয়ে পালাতে দেখা যায়। এ সময় গুলির শব্দও শোনা যায়।

ঘটনার পর পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা স্কুল প্রাঙ্গণে অবস্থান করছেন। হামলার উদ্দেশ্য কী ছিল এবং স্কুলের নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
বাজারে নতুনভাবে এলো ‘উড্‌ মাষ্টার ল্যাকার’
মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনা: প্রেমিকের জামিন শুনানি বুধবার
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া রিট খারিজ
চা-শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
রেলের লোকোমোটিভ যন্ত্রাংশ সংকট, সার্ভিস কন্ট্রাক্টে দরপত্র এড়ানোর উদ্যোগ
জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু
বরুড়ায় মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]