বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ভারতের সঙ্গে আবার যুক্ত হবে : রামদেব

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবার ভারতের সঙ্গে যুক্ত হবে বলে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব। এ জন্য

2026-08-18T10:59:15+06:00
2026-08-18T10:59:15+06:00
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ভারতের সঙ্গে আবার যুক্ত হবে : রামদেব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:৫৯ এএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবার ভারতের সঙ্গে যুক্ত হবে বলে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব। এ জন্য ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বানও জানিয়েছেন তিনি।

রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন রামদেব। তার বক্তব্যের খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

ভারতে কোনো ধর্মই হুমকির মুখে নেই দাবি করে রামদেব বলেন, বরং হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা। একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও অবিচারের অভিযোগ তোলেন তিনি।

পাকিস্তানে হিন্দুদের পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মন্তব্যের প্রসঙ্গে রামদেব বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা দীর্ঘদিন ধরে নির্যাতন ও অবিচারের শিকার হয়েছেন। তার দাবি, এসব ঘটনা মানবসভ্যতার ইতিহাসে নিষ্ঠুরতার বড় উদাহরণগুলোর মধ্যে পড়ে।

ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান তুলে ধরে রামদেব বলেন, “একদিন এমন সময়ও আসবে, যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে যুক্ত হবে। শুধু একটু ধৈর্য ধরুন।”

ধর্মান্তর এবং তা ঠেকাতে ছত্তিশগড়ে প্রণীত আইন নিয়েও কথা বলেন তিনি। হিন্দু, খ্রিষ্টান বা মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগকে তিনি মূলত রাজনৈতিক বক্তব্যের অংশ হিসেবে উল্লেখ করেন। তবে ভবিষ্যতে ধর্মীয় পরিবর্তনের কারণে যেন কেউ নির্যাতনের শিকার না হন, তা নিশ্চিত করার ওপর জোর দেন।

রামদেব বলেন, কোনো ধর্মই ভারতের জন্য হুমকি নয়। তার ভাষায়, হিন্দু, ইসলাম বা খ্রিষ্টান—কোনো ধর্মই হুমকির মুখে নেই; বরং ভারতের সম্মান ও মর্যাদাই হুমকির মুখে রয়েছে।

ভারতকে বিশ্বের অন্যতম সেরা গণতন্ত্র হিসেবে দেখতে চান বলেও জানান তিনি। একই সঙ্গে ভারতীয় নাগরিকদের বিশ্বের সেরা নাগরিক, দেশের অর্থনীতিকে বিশ্বের সেরা অর্থনীতি এবং ভারতীয় পাসপোর্টকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর একটি হিসেবে দেখতে চান রামদেব।

তিনি আরও বলেন, ভারতের মুদ্রার মূল্য যেন অন্তত মার্কিন ডলার ও ব্রিটিশ পাউন্ডের সমপর্যায়ে পৌঁছায় এবং ভারতীয় পাসপোর্ট এত শক্তিশালী হয়, যাতে বিশ্বের কোনো দেশেই ভারতীয়দের ভিসার প্রয়োজন না পড়ে।


প্রতিনিধি/ জেএ


সর্বশেষ সংবাদ 

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
বাজারে নতুনভাবে এলো ‘উড্‌ মাষ্টার ল্যাকার’
মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনা: প্রেমিকের জামিন শুনানি বুধবার
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া রিট খারিজ
চা-শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
রেলের লোকোমোটিভ যন্ত্রাংশ সংকট, সার্ভিস কন্ট্রাক্টে দরপত্র এড়ানোর উদ্যোগ
জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু
বরুড়ায় মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]