বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পুনর্গঠিত শরীআহ্ সুপারভাইজরী কমিটির ৭ম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ সিএসএএ।
কমিটির সদস্য প্রফেসর ড. আবু ছালিহ মুহাম্মদ তরিকুল ইসলাম ও এইচ এম মুস্তাফিজুর রহমান এতে অংশ নেন।
এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম ও মো. জহিরুল আলম এবং শরীআহ্ সেক্রেটারি ফরিদ আহমদ উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে