অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি

অর্থ-বাণিজ্য

অগ্রণী ব্যাংক পিএলসির জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তাদের সংগঠন অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ

2026-08-23T13:16:04+06:00
2026-08-23T13:16:04+06:00
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১:১৬ পিএম 
মোঃ আব্দুল জিলানী আহ্বায়ক এবং কৃষিবিদ মোঃ নাহিয়ান হোসেন সদস্য সচিব
অগ্রণী ব্যাংক পিএলসির জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তাদের সংগঠন অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে মোঃ আব্দুল জিলানী আহ্বায়ক এবং কৃষিবিদ মোঃ নাহিয়ান হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে  জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তাদের অংশগ্রহণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি ও অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ। সভা সঞ্চালনা করেন মোঃ আবু সোহেল।

সাধারণ সভার শেষে সর্বসম্মতিক্রমে ৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোঃ আলী হোসেন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক: মোঃ মেহেদী হাসান, মোঃ হুমায়ুন কবীর।

দেশবার্তা/এমআর





সর্বশেষ সংবাদ 

‘সস্তা কপি’ কটাক্ষের পর কঙ্গনা-তাপসীর বাকযুদ্ধ
চুল কেটে ভিডিও কলে গার্দিওলাকে চমকে দিলেন হালান্ড
নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার
ফরিদপুরের পদ্মায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত 

রেলের আরএনবির চীফ কমান্ড্যান্টেরে ১৫ চৌকি থেকে ৫৪ লাখ টাকার চাঁদা বানিজ্য
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
প্রধানমন্ত্রীর পিএস-১ হচ্ছেন যুগ্ম সচিব জসিম উদ্দিন
প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]