দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কমার্স ব্যাংকের সমঝোতা স্মারক

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) ও দক্ষিণ কোরিয়ার হানসিও বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দক্ষিণ

2026-08-23T17:03:14+06:00
2026-08-23T17:06:52+06:00
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কমার্স ব্যাংকের সমঝোতা স্মারক
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:০৩ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ৫:০৬ পিএম
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) ও দক্ষিণ কোরিয়ার হানসিও বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশী শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা, শিক্ষাসংক্রান্ত আর্থিক লেনদেন সহজীকরণ এবং অন্যান্য সুবিধা দিতে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিসিবিএল-এর পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল আলম এবং হানসিও বিশ্ববিদ্যালয়ের পক্ষে আন্তর্জাতিক সম্পর্ক ও বিমান চালনা বিষয়ক বিদেশি ভাষা বিভাগের ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক ডং হো কিম নিজ নিজ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক। এছাড়া অন্যান্যের মধ্যে বিসিবিএল-এর সব বিভাগীয় প্রধান, ড. মো. আব্দুল্লাহ আল ফারুক এবং এন্ডো কর্পোরেশনের রেজওয়ান শোভন উপস্থিত ছিলেন।

এই চুক্তি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে জনগণের পারস্পরিক এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি যৌথ অঙ্গীকার প্রতিফলিত করে। এর মাধ্যমে প্রবাসী শিক্ষার্থী ও তাদের পরিবারকে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দেওয়া সম্ভব হবে।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

‘সস্তা কপি’ কটাক্ষের পর কঙ্গনা-তাপসীর বাকযুদ্ধ
চুল কেটে ভিডিও কলে গার্দিওলাকে চমকে দিলেন হালান্ড
নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার
ফরিদপুরের পদ্মায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত 

রেলের আরএনবির চীফ কমান্ড্যান্টেরে ১৫ চৌকি থেকে ৫৪ লাখ টাকার চাঁদা বানিজ্য
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
প্রধানমন্ত্রীর পিএস-১ হচ্ছেন যুগ্ম সচিব জসিম উদ্দিন
প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]