পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাসিনাসহ ৭ জনকে আদালতে হাজিরে নির্দেশ

দেশবার্তা ডেস্ক

জাতীয়

২০১৮ সালে র‌্যাবের কথিত বন্দুক যুদ্ধে আলোচিত একরামুল হক হত্যাকান্ডে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাসহ

2026-08-25T12:40:32+06:00
2026-08-25T12:40:32+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাসিনাসহ ৭ জনকে আদালতে হাজিরে নির্দেশ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:৪০ পিএম 
২০১৮ সালে র‌্যাবের কথিত বন্দুক যুদ্ধে আলোচিত একরামুল হক হত্যাকান্ডে  করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন— মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

অপর ছয় আসামি হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, মেজর রুহুল আমিন, সেনা কর্মকর্তা নাজমুস সাকিব, সাবেক সেনা কর্মকর্তা আশিকুর রহমান।

গত ২৬ জুলাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল । একই সঙ্গে আজকের দিনে হাজির হতে বলা হয়। এর পরপ্রেক্ষিতে আজ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ হাজির হন এবং আগেই গ্রেপ্তার হওয়া সাবেক এমপি আব্দুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুব আলম ও কর্নেল আনোয়ার লতিফকেও হাজির করা হয় । তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল।

বাকি ৭ আসামি হাজির না হওয়ায় তাদের হাজিরে হতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ দেয় ট্রাইব্যুনাল।

উল্লেখ্য ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

কিশোর অপরাধ ও মাদককে ‘লাল কার্ড’ দেখিয়ে শিক্ষার্থীদের শপথ
সিলেট নগরীতে অজগর ও দুধরাজ সাপ উদ্ধার
উচ্ছেদের প্রতিবাদে টঙ্গীতে বস্তিবাসীর বিক্ষোভ
চট্টগ্রাম বন্দরের বিল পরিশোধে সীমা তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক
মিড ডে মিল অনুগ্রহ নয়, শিক্ষার্থীদের অধিকার

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ, দুদককে আসিফ মাহমুদ
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]