বাসাইলে গাঁজাসহ আটক যুবক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের বাসাইলে গাঁজাসহ রুবেল খান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৩০

2026-08-27T13:45:38+06:00
2026-08-27T13:45:38+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বাসাইলে গাঁজাসহ আটক যুবক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের বাসাইলে গাঁজাসহ রুবেল খান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাতে পৌরসভার ব্যাপারিপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত রুবেল খান বাসাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার মৃত রবি খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বাসাইল পৌরসভার ব্যাপারিপাড়া এলাকা থেকে গাঁজাসহ রুবেলকে আটক করা হয়। পরে রাতেই বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অপরাধ স্বীকার করায় তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাঁকে কারাগারে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

বিয়ে হলে ভর্তি নেবে না হলি ক্রস কলেজ
সালমান শাহ হত্যা মামলায় ডনের ৫ দিনের রিমান্ড
১৮ মাসে মধ্যে আমিনবাজারের ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণ
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের জয়

সর্বাধিক পঠিত 

এক মাঠে মিলল স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সরকারি সব সেবা
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
মধুবালার রূপে হাজির হচ্ছেন সারা, চলছে কঠোর প্রস্তুতি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]