‘তারে পাইলে হাজার দুঃখ-কষ্টেও শান্তি পাইতাম’

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে চিরকুট লিখে রিমা আক্তার (১৪) নামে ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর)

2026-09-20T13:49:43+06:00
2026-09-20T14:07:01+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চিরকুট লিখে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
‘তারে পাইলে হাজার দুঃখ-কষ্টেও শান্তি পাইতাম’
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ২:০৭ পিএম
⏲
সংগৃহীত ছবি
শেরপুরের নালিতাবাড়ীতে চিরকুট লিখে রিমা আক্তার (১৪) নামে ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে।

রিমা আন্ধারুপাড়া গ্রামের মৃত রিপন মিয়ার দ্বিতীয় মেয়ে। সে একই গ্রামের ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলায় রিমার বাবা রিপন মিয়া একটি দুর্ঘটনায় মারা যান। এরপর তিন মেয়েকে নিয়ে মা জহুরা বেগম তার বাবার বাড়ি আন্ধারুপাড়া গ্রামের হবিবর রহমানের বাড়িতে বসবাস করে আসছিলেন। তিন বোনের মধ্যে রিমা ছিল দ্বিতীয়।

সম্প্রতি রিমার বিয়ের জন্য সম্বন্ধ আসছিল। তবে পরিবারের পক্ষ থেকে বিয়ের সিদ্ধান্তে রিমা রাজি ছিল না। 

পারিবারিক সূত্রের দাবি, প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক ছিল। এ নিয়ে পরিবারের সঙ্গে তার মনোমালিন্য চলছিল।

এরই মধ্যে শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা রিমাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ সময় একটি চিরকুটও উদ্ধার করা হয়।

চিরকুটে রিমা তার মায়ের উদ্দেশে লিখেছে, ‘মা তুমি আমারে মাফ কইরা দিও। আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি চাইলে পালিয়ে যেতে পারতাম। কিন্তু তোমার মাথা ধরে যে আমি তোওবা কাটছি।’

নিজের ভালোবাসার মানুষের প্রসঙ্গে রিমা লিখেছে, ‘মা, তুমি কি একবারও ভাবছিলা আমি তারে পাইলে সুখ পাবো। হাজারো দুঃখ-কষ্টে থাকলেও আমি শান্তি পাইতাম। কারণ তারে যে আমি ভালোবাসি।’

বিয়ের বিষয়ে নিজের অনিচ্ছার কথা জানিয়ে সে আরও লিখেছে, ‘তারে ছাড়া যদি তোমরা অন্য কারো সাথে বিয়ে দিতা, সত্যি কইতাছি মরার মতো বাঁচতাম।’ পাশাপাশি মায়ের কাছে ক্ষমা চেয়ে রিমা লিখেছে, ‘আমারে মাফ কইরা দিও।’

চিরকুটে সংশ্লিষ্ট যুবককে দায়ী না করার অনুরোধও জানিয়েছে রিমা। সেখানে সে লিখেছে, ‘এখানে কারো দোষ নাই। তাও যদি তোমরা তারে অপরাধী হিসাবে দোষ দেও, তাইলে আমি মইরা গেলেও শান্তি পাইতাম না।’

চিরকুটের শেষাংশে রিমা নিজেকে ‘তোমার কপাল পোড়া রিমা’ বলে উল্লেখ করেছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে ব্র্যাকের পড়ুয়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রিমা নামের একজনের মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত
ভোটগ্রহণ শুরু ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement