ময়মনসিংহে মাদকের ভয়াবহতা নিয়ে শিক্ষার্থীদের সচেতনতায় আলোচনা সভা

ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

‘মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন

2026-09-20T16:43:35+06:00
2026-09-20T16:43:35+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ময়মনসিংহে মাদকের ভয়াবহতা নিয়ে শিক্ষার্থীদের সচেতনতায় আলোচনা সভা
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
‘মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের আয়োজনে এবং আনন্দ মোহন কলেজের মাদকবিরোধী কমিটির সহযোগিতায় রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঐতিহাসিক আনন্দ মোহন কলেজ ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। সভাপতিত্ব করেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম সামসুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগের পরিচালক চিকিৎসক প্রদীপ কুমার সাহা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আনন্দ মোহন কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক চিকিৎসক মুহাম্মদ কবির হাসান পারভেজ।

বক্তারা বলেন, সারাদেশে মোট জনসংখ্যার ৫ শতাংশ মাদকাসক্ত। ময়মনসিংহ অঞ্চলে এ হার ৬ শতাংশ। মাদকের ভয়াবহতা থেকে পরিত্রাণের জন্য জনসচেতনতা তৈরি করতে হবে।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত
ভোটগ্রহণ শুরু ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement