স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ: জ্বালানিমন্ত্রী

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে সৃষ্ট আন্তর্জাতিক সরবরাহ সংকটের কারণে দেশে জ্বালানি সংগ্রহে সাময়িক জটিলতা তৈরি হলেও তা বর্তমানে

2026-09-27T15:46:12+06:00
2026-09-27T15:46:12+06:00
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ: জ্বালানিমন্ত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৬ পিএম 
⏲
ফাইল ছবি
ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে সৃষ্ট আন্তর্জাতিক সরবরাহ সংকটের কারণে দেশে জ্বালানি সংগ্রহে সাময়িক জটিলতা তৈরি হলেও তা বর্তমানে কেটে স্বাভাবিক অবস্থায় ফিরছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী এ তথ্যের বিস্তারিত তুলে ধরেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহের প্রধান কেন্দ্র মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে বাংলাদেশকে জ্বালানির বিকল্প উৎস খুঁজে বের করতে কিছুটা সময় নিতে হয়েছে। তা ছাড়া জ্বালানি কেনার পরও তা দেশে আনা সম্ভব হয়নি এবং এর মধ্যেই দেশে ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিটে (এফএসআরইউ) আগুনের ঘটনা ঘটে। এসব কারনেই সরবরাহ প্রক্রিয়ায় সাময়িক বিলম্বের পরিস্থিতি তৈরি হয়।

মন্ত্রী উল্লেখ করেন, এসব দুর্যোগ ও জটিলতা কাটিয়ে বর্তমানে জ্বালানি সরবরাহের লাইন স্বাভাবিক হয়েছে এবং কাঙ্ক্ষিত জ্বালানি সঠিক শিডিউল অনুযায়ী দেশে পৌঁছাচ্ছে। তিনি বলেন, এ ধরনের সাময়িক সংকট বিশ্বের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল।

জনগণের ধৈর্যের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছিল। কিন্তু জ্বালানি সরবরাহের ঘাটতি ও দুর্ঘটনার কারণে পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লেগেছে। সরকার ইচ্ছা করে এই পরিস্থিতি তৈরি করেনি। জনগণের ভোগান্তি কমাতে বিকল্প উৎস খুঁজে বেশি দামে হলেও গ্যাস আমদানি করা হয়েছে।   

তিনি আরও জানান, বর্তমানে জ্বালানি দেশে আনার পর সরবরাহ শিডিউল পুনর্নির্ধারণ করে স্বাভাবিক করা হয়েছে। ভবিষ্যতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিয়মিত ও স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

প্রধানমন্ত্রী নিজে সরাসরি উদ্যোগ নেওয়ায় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত প্রচেষ্টায় এ দ্রুত সমাধান সম্ভব হয়েছে বলে জানান তিনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’
কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা অনুষ্ঠিত
জনতা ব্যাংকে ‘অ্যালকো’ সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
সাপাহারে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]