চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্ততম সড়ক গোলপাহাড় মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ঝটিকা উচ্ছেদ অভিযান

2026-10-01T13:41:32+06:00
2026-10-01T13:41:32+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান
চট্টগ্রাম অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:৪১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্ততম সড়ক গোলপাহাড় মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ঝটিকা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) নগরের গুরুত্বপূর্ণ এ সড়কে উপস্থিত থেকে সরাসরি অভিযান পরিচালনা ও তদারকি করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অভিযান পরিচালনাকালে ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে তোলা নানা ধরনের অস্থায়ী দোকানপাট, শেড ও পথচারীদের চলাচলে বাধা সৃষ্টিকারী নানা ধরনের প্রতিবন্ধকতা বুলডোজার ও চসিক কর্মীবাহিনীর মাধ্যমে উচ্ছেদ করে সরিয়ে দেওয়া হয়। অভিযান শেষে সাধারণ মানুষের পায়ে হেঁটে নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত পুরোপুরি উন্মুক্ত ঘোষণা করা হয়।

ঘটনাস্থলে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ফুটপাত মূলত সাধারণ পথচারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের জন্য নির্ধারিত স্থান। কোনো অবস্থাতেই ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা কিংবা পণ্যসামগ্রী রেখে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো বরদাশত করা হবে না।

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, নগরীর শৃঙ্খলা, সৌন্দর্য সুরক্ষা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের এই উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের নির্ধারিত সীমানার বাইরে মালামাল না রাখার কড়া নির্দেশনা দেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দুই বছর পর সাতক্ষীরায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু
এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
নির্ধারিত দামে এলপিজি বিক্রির কঠোর নির্দেশ এলওএবির
ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিও মন্দিরে সংঘর্ষ, আহত ৯
মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
যথাসময়েই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]