২৬ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরে নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে সৈয়দ সাদমান জয়ের (২২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের

2026-10-05T12:34:06+06:00
2026-10-05T12:34:06+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ
২৬ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৩৪ পিএম 
⏲
শেরপুরে নিখোঁজের ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।
শেরপুরে নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে সৈয়দ সাদমান জয়ের (২২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ভাটারাঘাট এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সৈয়দ সাদমান জয় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। তিনি কুড়িগ্রামের ওহেদুন্নী ওরফে মাখন মিয়ার ছেলে। জয়ের মা সাহানাজ পারভীন শেরপুর সদর উপজেলার খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ কারণে তারা দীর্ঘদিন ধরে শেরপুর শহরের মধ্যশেরী বাড়ইপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জয় এক বন্ধুকে নিয়ে ভাটারাঘাট এলাকায় মৃগী নদীর তীরে অবস্থান করছিলেন। ওই সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেখানে অভিযান চালিয়ে জয়ের বন্ধুকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। অভিযানের সময় ভয়ে জয় নদীতে ঝাঁপ দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করলে নিখোঁজ হন বলে পরিবারের দাবি।

পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশের সহায়তা নেন। পরে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দিলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ২৬ ঘণ্টা পর রোববার সন্ধ্যায় নদী থেকে জয়ের মরদেহ উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হেলাল উদ্দিন ভুঁইয়া বলেন, শনিবার তাদের একটি অভিযান পরিচালিত হয়েছিল এবং একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। তবে অভিযানের ভয়ে কেউ নদীতে ঝাঁপ দিয়ে থাকলে সে বিষয়ে তাদের জানা ছিল না।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, ওই এলাকায় পুলিশের কোনো অভিযান ছিল না। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশবার্তা/ জেএ


সর্বশেষ সংবাদ 

নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত
ভোটগ্রহণ শুরু ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement