মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধীদলীয় নেতারা আটক

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ভারতের দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরের উদ্দেশে ইন্ডিয়া জোটের ডাকা ‘গণতন্ত্র বাঁচাও’ মিছিল আটকে দিয়ে বিরোধী দলীয়নেতা রাহুল

2026-10-06T14:16:21+06:00
2026-10-06T14:16:21+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধীদলীয় নেতারা আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:১৬ পিএম 
⏲
ভারতের দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরের উদ্দেশে ইন্ডিয়া জোটের ডাকা ‘গণতন্ত্র বাঁচাও’ মিছিল আটকে দিয়ে বিরোধী দলীয়নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ বিরোধী দলের নেতাদের আটক করে দিল্লি পুলিশ।

মঙ্গলবার সংসদ ভবন থেকে মিছিল শুরু হওয়ার পর পার্লামেন্ট স্ট্রিটের কাছে ব্যারিকেড দিয়ে বিরোধী নেতাদের আটকে দেওয়া হয়। পরে সেখানেই অবস্থান-বিক্ষোভ শুরু করেন বিরোধী সাংসদরা।

মিছিলে নেতৃত্ব দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের নেতারা। পুলিশ মিছিল থামিয়ে দেওয়ার পর বিরোধী সাংসদরা নীতি আয়োগের কাছে বসে পড়েন।

বিক্ষোভের একপর্যায়ে রাহুল গান্ধী লোহার ব্যারিকেড টপকে জাতীয় পতাকা হাতে নেন। পরে পুলিশ তাকে, প্রিয়াঙ্কা গান্ধী বঢরাসহ কয়েকজন বিরোধী নেতাদের আটক করে। অবশ্য কিছুক্ষণ পর তাদের ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ব্রায়েন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ আরও কয়েকজন বিরোধী নেতাকেও আটক করে বাসে তুলে নিয়ে যায় পুলিশ। এ সময় তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন।

ইন্ডিয়া জোটের অভিযোগ, ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। তাদের দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে।

তবে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকার বিরোধীদের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবারের কর্মসূচির অংশ হিসেবে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর পর্যন্ত মিছিল করার পরিকল্পনা করেছিল ইন্ডিয়া জোট। কিন্তু মিছিল শুরুর আগেই পুলিশ বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসিয়ে দেয়।

পুলিশের দাবি, মিছিল আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলের পথ আটকে দেওয়া হয়। এরপর মিছিলকারীদের সঙ্গে পুলিশের টানাপোড়েনের মধ্যে বেশ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে ভবিষ্যতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্রান্স জুড়ে শিক্ষার্থীদের ব্লকেড, শত শত স্কুলে পাঠদান ব্যাহত
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
দিনে অন্তত ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

সর্বাধিক পঠিত 

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
অচল এক ও দুই টাকার কয়েন, নিচ্ছে না ব্যাংকও
যশোরে বিশ্ববসতি দিবস ২০২৬ পালিত
কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের সুরক্ষা দেওয়ার আহবান
পুশইন ঠেকানোর কৌশলে প্রশংসায় ভাসছে বিজিবি
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]