পিরোজপুরে বাচ্চু ও মিজান শেখের রুহের মাগফিরাতে দোয়া

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতা বাচ্চু শেখ ও জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখের রুহের মাগফিরাত কামনায় শোকসভা,

2026-10-10T11:25:06+06:00
2026-10-10T11:25:06+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পিরোজপুরে বাচ্চু ও মিজান শেখের রুহের মাগফিরাতে দোয়া
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:২৫ এএম 
⏲
পিরোজপুর পৌর মৎস্যজীবী দলের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পিরোজপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতা বাচ্চু শেখ ও জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখের রুহের মাগফিরাত কামনায় শোকসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) মাগরিবের নামাজের পর শহরের বাইপাস সড়কে পিরোজপুর পৌর মৎস্যজীবী দলের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

এতে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম নাজিবুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আখতারুজ্জামান শেখ রাহাত, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি এমদাদুল খান মামুন, কৃষকদলের সদর থানা শাখার সভাপতি আতিকুর রহমান পারভেজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পিরোজপুর পৌর মৎস্যজীবী দলের সভাপতি মো. শাহীন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন। উল্লেখ্য, বাচ্চু শেখ পিরোজপুর পৌরসভার ৫নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে, মিজান শেখ জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁদের মৃত্যুতে শোক প্রকাশ এবং রুহের মাগফিরাত কামনা করে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত
ভোটগ্রহণ শুরু ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement