সাজেকে যাওয়ার সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

জাতীয়

সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির যৌথ বিবৃতিতে রাঙ্গামাটির অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র সাজেক যাতায়াতের একমাত্র সড়কে

2026-10-11T13:22:55+06:00
2026-10-11T13:22:55+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
সহস্রাধিক পর্যটক আটকা
সাজেকে যাওয়ার সড়কে অনির্দিষ্টকালের অবরোধ
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১:২২ পিএম 
⏲
সাজেক যাতায়াতের একমাত্র সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে।
সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির যৌথ বিবৃতিতে রাঙ্গামাটির অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র সাজেক যাতায়াতের একমাত্র সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে। শনিবার (১০ অক্টোবর) সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেন।

এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাজেকের উজোবাজার এলাকায় আয়োজিত এক সমাবেশ থেকে সংগঠন দুটি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। নির্ধারিত সময়সীমা গতকাল শনিবার দুপুর ১২টায় শেষ হলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য সাজেক সড়কে অবরোধের ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু গ্রুপ) সদস্যদের সাজেকে অবস্থানের কারণে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। সংগঠন দুটির দাবি, সাজেক থেকে জেএসএস-সন্তু গ্রুপের সদস্যদের সরিয়ে না নেয়া পর্যন্ত এ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, গত এক মাস ধরে পাহাড়ের দুটি সশস্ত্র সংগঠন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে। ৷গত ২৯ সেপ্টেম্বর সাজেক ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের গোলাগুলিতে সঞ্জিতা ত্রিপুরা নামে এক শিশু গুলিবিদ্ধ হয়।

এদিকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সহস্রাধিক পর্যটক অনির্দিষ্টকালের সড়ক অবরোধের মুখে পড়ে সাজেকে আটকা পড়েছেন। সাজেকে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সংশ্লিষ্টদের মাধ্যমে এ তথ্য জানা গেছে। এদিকে আটকে পড়া পর্যটকরা কখন ফিরতে পারবেন এ বিষয়ে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

পাবনায় বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১২৬২
আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ২৩
বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement