নড়াইলে প্রাইভেটকারে মিললো ৫০ বোতল নিষিদ্ধ সীরাপ যুবক আটক

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইল সদর উপজেলায় একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করেছে সদর থানা পুলিশ।

2026-10-11T18:17:13+06:00
2026-10-11T18:17:13+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নড়াইলে প্রাইভেটকারে মিললো ৫০ বোতল নিষিদ্ধ সীরাপ যুবক আটক
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:১৭ পিএম 
⏲
নড়াইলে প্রাইভেট কারে ৫০ বোতল নেশাজাতীয় ‘এস্কাফ’ সীরাপ জব্দ।
নড়াইল সদর উপজেলায় একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় মো. ইমরান হোসেন (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। 

রবিবার ( ১১ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে। 

পুলিশ জানায়, সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকায় রবিবার সকালে চেকপোস্ট বসায় সদর থানা পুলিশ। পরে একটি প্রাইভেট কার নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাওয়ার সময় গতিরোধ করে পুলিশ৷ এ সময় প্রাইভেট কারটি দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। 

এরপর গাড়ির পিছনে থাকা ডিকিতে প্লাস্টিকের বস্তার ভিতর রাখা ৫০ বোতল নিষিদ্ধ সীরাপ ‘এস্কাফ’ উদ্ধার করে পুলিশ এবং ঘটনাস্থল থেকে মো. ইমরান হোসেনকে আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, মালিবাগ এলাকায় পুলিশ চেকপোস্টে গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ বোতল নিষিদ্ধ সীরাপ ‘এস্কাফ’ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ইমরান নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’
এই বিক্ষোভ থামবে না, লড়াই সবে শুরু: সিজেপি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
‎​কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভেড়া বিতরণ
আধিপত্যবাদের হাত থেকে দেশ রক্ষা করতে বিএনপির বিকল্প নেই

সর্বাধিক পঠিত 

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ‌‌'বিআরটিএ' সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বন রক্ষকই যখন ভক্ষক: সিসিএফের বিরুদ্ধে অনিয়মের পাহাড়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement