শরণখোলায় গাছ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের শরণখোলায় একটি আমগাছ থেকে মিলন মোল্লা (৪৮) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১অক্টোবর) উপজেলার

2026-10-11T18:28:27+06:00
2026-10-11T18:28:27+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শরণখোলায় গাছ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:২৮ পিএম 
⏲
শরণখোলায় একটি আমগাছ থেকে মিলন মোল্লা (৪৮) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার ।
বাগেরহাটের শরণখোলায় একটি আমগাছ থেকে মিলন মোল্লা (৪৮) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১অক্টোবর)  উপজেলার উত্তর সাউথখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধারের পর দুপুরে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় গ্রাম পুলিশ সেলিম হাওলাদার জানায়, নিহতের স্ত্রী জবেদা বেগম সকালে তার স্বামীকে বাড়ির পাশের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে খবর দেন। এ সময় তিনি ঘটনাস্থলে যান এবং পুলিশকে  বিষয়টি অবহিত করেন । পরে পুলিশ গিয়ে গলায় রশি দেওয়া ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

গ্রাম পুলিশ সেলিম আরো জানান, মিলন মোল্লার বাড়ি বাগেরহাট সদরে। তার বাবার নাম মৃত রায়হান মোল্লা। ২০-২৫ বছর আগে শরণখোলার উত্তর সাউথখালী গ্রামের জব্বার কবিরাজের মেয়ে জবেদাকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। অভাবের সংসারে মিলন নিজে দিনমজুরি আর স্ত্রী জবেদা ভিক্ষা করে জীবনযাপন করতেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা বলতে পারেননি ওই গ্রাম পুলিশ।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানিয়েছেন, দিনমজুর মিলন মোল্লার মরদেহ উদ্ধার করে দুপুর ২টার দিকে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা সম্ভব হবে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’
এই বিক্ষোভ থামবে না, লড়াই সবে শুরু: সিজেপি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
‎​কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভেড়া বিতরণ
আধিপত্যবাদের হাত থেকে দেশ রক্ষা করতে বিএনপির বিকল্প নেই

সর্বাধিক পঠিত 

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ‌‌'বিআরটিএ' সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বন রক্ষকই যখন ভক্ষক: সিসিএফের বিরুদ্ধে অনিয়মের পাহাড়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement