আধিপত্যবাদের হাত থেকে দেশ রক্ষা করতে বিএনপির বিকল্প নেই

‎নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

‎মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোঃ রাশেদ খাঁন বলেছেন, ‎আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে বিএনপি সরকারকে সহযোগিতা করার

2026-10-11T18:46:47+06:00
2026-10-11T18:46:47+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
আধিপত্যবাদের হাত থেকে দেশ রক্ষা করতে বিএনপির বিকল্প নেই
‎নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:৪৬ পিএম 
⏲
রোববার নারায়ণগঞ্জ জেলা পরিষদে গণমাধ্যমের সামনে মো. রাশেদ খাঁন বক্তব্য রাখেন।
‎মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোঃ রাশেদ খাঁন বলেছেন, ‎আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে বিএনপি সরকারকে সহযোগিতা করার বিকল্প নেই। আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই শুরু করেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন।

‎রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদে গণমাধ্যমের সামনে এসব কথা বলেন। ‎এর দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

‎‎নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের ভূমিকার প্রশংসা করে রাশেদ খান বলেন, জেলাবাসীর কল্যাণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে তিনি কাজ করছেন। পতিত সরকারের অনুসারীরা বিভিন্ন সময়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা মোকাবিলায় জেলা বিএনপিকে সংগঠিত রাখার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন।

‎নারায়ণগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার পরই নারায়ণগঞ্জের গুরুত্ব অনেক। শিল্প ও শিক্ষায় এগিয়ে থাকা এ জেলাকে ঢাকার মতো উন্নত নগরী হিসেবে গড়ে তোলা গেলে রাজধানীর ওপর চাপ কমবে। সরকারের পরিকল্পনার অংশ হিসেবে নারায়ণগঞ্জকে শিক্ষা, শিল্প ও নগর ব্যবস্থাপনায় আরও উন্নত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’
এই বিক্ষোভ থামবে না, লড়াই সবে শুরু: সিজেপি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
‎​কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভেড়া বিতরণ
আধিপত্যবাদের হাত থেকে দেশ রক্ষা করতে বিএনপির বিকল্প নেই

সর্বাধিক পঠিত 

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ‌‌'বিআরটিএ' সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বন রক্ষকই যখন ভক্ষক: সিসিএফের বিরুদ্ধে অনিয়মের পাহাড়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement