নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি

চট্টগ্রাম অফিস

সারাদেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের

2026-10-11T18:23:06+06:00
2026-10-11T18:23:06+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি
চট্টগ্রাম অফিস
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:২৩ পিএম 
⏲
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক মাহবুবের রহমান শামীম। তিনি বলেছেন, দুর্গাপূজা ঘিরে বিএনপির নেতাকর্মীরা সজাগ থাকবেন। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তাঁরা অগ্রণী ভূমিকা পালন করবেন।

শনিবার (১০ অক্টোবর) বান্দরবান ও কক্সবাজারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির কমিটির নেতাদের সঙ্গে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের। ধর্ম-বর্ণনির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যেন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য বিএনপির নেতাকর্মীরা তাঁদের পাশে থাকবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে ধর্মীয় পরিচয় কারও অধিকার কিংবা সুযোগ পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। রাষ্ট্র পরিচালিত হবে সব মানুষের অংশগ্রহণে।

বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় জানানো হয়, এবার জেলায় ৩৩টি মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি। 

সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা, যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, বান্দরবান কেন্দ্রীয় পূজামন্দিরের সভাপতি রাজেশ্বর চৌধুরী ও সাধারণ সম্পাদক রিটল বিশ্বাস।

অন্যদিকে শনিবার বিকেলে কক্সবাজার সদরের ব্রাহ্ম মন্দিরে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন শামীম। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠু। প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য শামীম আরা স্বপ্না।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’
এই বিক্ষোভ থামবে না, লড়াই সবে শুরু: সিজেপি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
‎​কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভেড়া বিতরণ
আধিপত্যবাদের হাত থেকে দেশ রক্ষা করতে বিএনপির বিকল্প নেই

সর্বাধিক পঠিত 

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ‌‌'বিআরটিএ' সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বন রক্ষকই যখন ভক্ষক: সিসিএফের বিরুদ্ধে অনিয়মের পাহাড়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement