জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ‌‌'বিআরটিএ' সভা অনুষ্ঠিত

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সদর কার্যালয়ের নির্দেশনা

2026-10-11T15:33:51+06:00
2026-10-11T15:33:51+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ‌‌'বিআরটিএ' সভা অনুষ্ঠিত
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৩:৩৩ পিএম 
⏲
সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সদর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ১১ অক্টোবর রবিবার ঢাকা জেলার আওতাধীন কেরানীগঞ্জের ডিজিটাল ল্যাব স্কুল এন্ড কলেজে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোটরযান পরিদর্শকগণ, ট্রাফিক ইন্সপেক্টর এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ।

আলোচনায় বক্তারা বিশেষভাবে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের নিয়ম, যাত্রী হিসেবে করণীয়, চালক হিসেবে দায়িত্ব ও কর্তব্য এবং পথচারী হিসেবে পালনীয় বিষয়সমূহ সম্পর্কে সচেতন করেন। পাশাপাশি সড়কের নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীল আচরণ এবং পারস্পরিক সচেতনতার মাধ্যমে কীভাবে সড়ক দুর্ঘটনা হ্রাস করে একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা যায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’
এই বিক্ষোভ থামবে না, লড়াই সবে শুরু: সিজেপি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
‎​কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভেড়া বিতরণ
আধিপত্যবাদের হাত থেকে দেশ রক্ষা করতে বিএনপির বিকল্প নেই

সর্বাধিক পঠিত 

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ‌‌'বিআরটিএ' সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বন রক্ষকই যখন ভক্ষক: সিসিএফের বিরুদ্ধে অনিয়মের পাহাড়
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement