১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের অন্যতম আলোচিত ও সাড়া জাগানো সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’ মুক্তির দীর্ঘ ১৫ বছর পর পর্দায় ফিরছে এর

2026-10-11T21:11:24+06:00
2026-10-11T21:11:24+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:১১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বলিউডের অন্যতম আলোচিত ও সাড়া জাগানো সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’ মুক্তির দীর্ঘ ১৫ বছর পর পর্দায় ফিরছে এর সিক্যুয়াল। ‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন প্রযোজক একতা কাপুর।

সম্প্রতি ডিজিটাল ইনফ্লুয়েন্সার রণবীর আল্লাহাবাদিয়ার এক পডকাস্টে অংশ নিয়ে একতা কাপুর জানান, তাঁর চলতি মেগা প্রজেক্টগুলোর মধ্যে ‘দ্য ডার্টি পিকচার ২’ অন্যতম। প্রথম সিনেমা মুক্তির দেড় দশক পর নতুন এই কিস্তির উদ্যোগ নিচ্ছেন তিনি।

নতুন গল্প প্রসঙ্গে একতা বলেন, আমি বেশ কিছু বড় প্রজেক্ট নিয়ে কাজ করছি, যার মধ্যে ‘দ্য ডার্টি পিকচার ২’ অন্যতম। ১৫ বছর পর এটি নির্মাণের পরিকল্পনা করেছি। এবার এমন এক গল্প বলতে চাই, যা বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ দক্ষিণ ভারতীয় বিতর্কিত ও সাহসী অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিল। মিলান লুথরিয়া পরিচালিত সেই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন বিদ্যা বালান। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। নারীদের ব্যক্তিস্বাধীনতা, শারীরিক স্বায়ত্তশাসন ও সমাজের রক্ষণশীল মানসিকতাকে সাহসের সঙ্গে পর্দায় তুলে ধরেছিল ছবিটি।

একতা কাপুর জানান, আগের পর্বের মতো সিক্যুয়ালেও এক লড়াকু ও সাহসী নারী চরিত্রকে কেন্দ্র করে গল্প আবর্তিত হবে। তবে এবার কার জীবনী থেকে গল্প অনুপ্রাণিত বা গল্পটির মূল চরিত্র কে হচ্ছেন- সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।

একই সঙ্গে প্রথম পর্বের বিদ্যা বালান এবারও থাকছেন কি না, নাকি নতুন কাউকে দেখা যাবে- তা এখনো রহস্যই রাখা হয়েছে। পরিচালক, অভিনয়শিল্পী নির্বাচন, শুটিংয়ের সময় কিংবা মুক্তির তারিখ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে বলে জানা গেছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’
এই বিক্ষোভ থামবে না, লড়াই সবে শুরু: সিজেপি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
‎​কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভেড়া বিতরণ
আধিপত্যবাদের হাত থেকে দেশ রক্ষা করতে বিএনপির বিকল্প নেই

সর্বাধিক পঠিত 

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ‌‌'বিআরটিএ' সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বন রক্ষকই যখন ভক্ষক: সিসিএফের বিরুদ্ধে অনিয়মের পাহাড়
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement