গাঢ় নীল পোশাকে জয়া আহসানের মুগ্ধতা

বিনোদন ডেস্ক

বিনোদন

গাঢ় নীল পোশাকে নতুন ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি

2026-10-08T14:35:37+06:00
2026-10-08T14:35:37+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
গাঢ় নীল পোশাকে জয়া আহসানের মুগ্ধতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ২:৩৫ পিএম 
⏲

গাঢ় নীল পোশাকে নতুন ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলো প্রকাশের পর তাঁর চেহারা, চোখের চাহনি ও সাজ নিয়ে প্রশংসা করেছেন ভক্তরা।

ছবিতে নীল রঙের পোশাকে ক্যামেরার সামনে দেখা গেছে জয়া আহসানকে। নীলের আবেশে তোলা ছবিগুলোতে তাঁর চোখের চাহনি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেই তাঁর চিরতরুণ সৌন্দর্য নিয়ে মন্তব্য করেছেন।

ছবির ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’ এরপর তাঁর পোস্টের মন্তব্যঘরে ভক্তদের নানা প্রশংসাসূচক মন্তব্য দেখা যায়।

রুবেল নামে এক ভক্ত লিখেছেন, ‘আমি ছোটবেলা যেমন দেখছি এখনো ঐরকম দিখি।’ সালাউদ্দিন নামে আরেকজন মন্তব্য করেছেন, ‘হুম, জানি আমার বিরহে কাতর হয়ে আছো, তাই বলে গরমে এই জামা পরে নিজেরে কষ্ট দেয়ার মানে আছে? আরেকটা কথা, হেব্বি লাগছে।’

হুমায়ূন কবীর লিখেছেন, ‘নীড় রং দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর অনেক সুন্দর।’ শারমিন ফারা লিখেছেন, ‘ওনি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে।’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘নীলটা আপনার ওপর যতটা সুন্দর, তার চেয়েও সুন্দর আপনার mood, পুরো vibe-টাই একদম নিজের মতো।’

বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করা জয়া আহসান পরবর্তী সময়ে কলকাতার চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় ও কাজ নির্বাচনের কারণে দুই বাংলার দর্শকদের কাছেই পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের ছবি ও কাজের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি খোলামেলা না হলেও তাঁর নতুন পোস্টগুলো প্রায়ই ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়। নীল পোশাকে এবারের ছবিগুলোও এর ব্যতিক্রম হয়নি।


দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ে বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
ইরানে সামরিক অভিযানের প্রস্তুতির নির্দেশ পেন্টাগনের
১৮৬০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর
রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

সর্বাধিক পঠিত 

শাহ আমানত বিমানবন্দর এলাকায় চলছে মাটিলুটের মহোৎসব
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
বিশ্ব বসতি দিবসে বাংলাদেশের পর্যটন খাতে স্বীকৃতি পেলো গোল্ডস্যান্ডস গ্রুপ
দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement