অভিষেকেই তৌসিফের সঙ্গে জুটি, কে এই তরুণী?

বিনোদন ডেস্ক

বিনোদন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে পরিচিত মুখগুলোর পাশাপাশি প্রায়ই নতুনদের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায়। সেই ধারাবাহিকতায়

2026-10-07T16:33:05+06:00
2026-10-07T16:33:05+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
অভিষেকেই তৌসিফের সঙ্গে জুটি, কে এই তরুণী?
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে পরিচিত মুখগুলোর পাশাপাশি প্রায়ই নতুনদের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায়। সেই ধারাবাহিকতায় এবারও নতুন এক মুখকে সঙ্গে নিয়ে দর্শকমহলে হাজির হচ্ছেন তিনি।

বসুন্ধরা হাউজিং নিবেদিত ক্যাপিটাল ড্রামার নতুন নাটক ‘ছুঁয়ে দিলাম তোমায়’ এ তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন নবাগতা নীহা চৌধুরী। সম্প্রতি নাটকটির চিত্রধারণ সম্পন্ন হয়েছে।

অভিষেকের বিষয়ে নীহা চৌধুরী বলেন, মডেলিংয়ের সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত থাকলেও এটিই আমার প্রথম একক নাটক। ক্যামেরার সামনে আগে দাঁড়ালেও এই অভিজ্ঞতাটা একদমই নতুন। শুরুতে বেশ নার্ভাস ছিলাম, তবে তৌসিফ ভাইয়া ও পুরো টিমের সহযোগিতায় কাজ শেষ করতে পেরেছি।

শোবিজে নীহার পথচলা নতুন নয়। প্রায় আড়াই বছর ধরে মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এর আগে বিটিভির একটি ধারাবাহিকে অভিনয় করলেও একক নাটকে এটিই তাঁর প্রথম কাজ। আর প্রথম কাজেই সহশিল্পী হিসেবে পেয়েছেন তৌসিফ মাহবুবকে।

তৌসিফের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নীহা বলেন, যার অভিনয় দেখে বড় হয়েছি, প্রথম নাটকেই তাঁকে সহশিল্পী হিসেবে পাওয়া দারুণ অভিজ্ঞতা। ভেবেছিলাম তিনি তারকা সুলভ আচরণ (স্টারডম) দেখাবেন, কিন্তু তিনি খুবই বিনয়ী ও সহযোগিতাপূর্ণ। সংলাপ বলা থেকে শুরু করে কীভাবে কাজটি ভালো হবে, তা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এখন অপেক্ষা নাটকটি প্রকাশের পর দর্শক কীভাবে গ্রহণ করেন তা দেখার।

মডেলিংয়ের পাশাপাশি নাটকটিতে অভিনয়ের পর এখন থেকে অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন নীহা। অভিনয়কে পেশা হিসেবে এগিয়ে নিতে ইতোমধ্যে থিয়েটার দল ‘প্রাচ্যনাট’ থেকে ছয় মাসের একটি কোর্সও সম্পন্ন করেছেন তিনি।

নতুনদের সঙ্গে জুটি বাঁধার বিষয়ে তৌসিফ মাহবুব বলেন, একসময় আমিও নতুন ছিলাম। সেসময় সুযোগ না পেলে আজকে এই অবস্থানে আসতে পারতাম না। নতুনদের জন্য সবসময় শুভকামনা। নীহা অভিনয়ে নতুন হলেও আগে থেকেই মডেলিংয়ের অভিজ্ঞতা রয়েছে। কোনো কিছু বুঝিয়ে দিলে সে সহজে তা আয়ত্তে নিতে পারে। মনযোগ দিয়ে কাজ করলে ওর মধ্যে ভালো করার সম্ভাবনা আছে।

গোপালগঞ্জে জন্ম নেওয়া নীহার বেড়ে ওঠা ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। ২০২৪ সালের শুরুর দিকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে তাঁর যাত্রা শুরু। ইতোমধ্যে প্রায় শতাধিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করার পাশাপাশি তিনি কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও কাজ করছেন।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী ৯ অক্টোবর ক্যাপিটাল ড্রামার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকটি মুক্তি পাবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

রোনালদোর বক্তব্য পড়ার পর যা বললেন পর্তুগাল কোচ
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
সালমান মুক্তাদিরকে ঘিরে নানা প্রশ্ন, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের তাগিদ
৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭ শতাংশ রোহিঙ্গা
২৫ কোটি বৃক্ষরোপণ: চলতি বছর লক্ষ্যমাত্রার ৬৯ শতাংশ অর্জিত

সর্বাধিক পঠিত 

শাহ আমানত বিমানবন্দর এলাকায় চলছে মাটিলুটের মহোৎসব
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
সাটুরিয়ায় গ্যাসের গোপন মজুত, ১২৫ সিলিন্ডার জব্দ: জরিমানা ৯০ হাজার
জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা
ঢাকায় যুবককে হত্যা, ডিমলায় বাড়ির পাশে মাটিচাপা
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement