জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে: কৌশানী

বিনোদন ডেস্ক

বিনোদন

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আলোচিত চলচ্চিত্র ‘বহুরূপী’র দুই বছর পর আবারও তার জনপ্রিয় ‘ঝিমলি’ চরিত্রে দর্শকের সামনে

2026-10-07T14:47:32+06:00
2026-10-07T14:47:32+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে: কৌশানী
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ২:৪৭ পিএম 
⏲
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আলোচিত চলচ্চিত্র ‘বহুরূপী’র দুই বছর পর আবারও তার জনপ্রিয় ‘ঝিমলি’ চরিত্রে দর্শকের সামনে হাজির হচ্ছেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ চলচ্চিত্রে দেখা যাবে তাকে।

ছবিটির মুক্তির আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অভিনব প্রচারমূলক ভিডিও প্রকাশিত হয়েছে, যা নেটপাড়ায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। প্রকাশিত ভিডিওতে সম্পূর্ণ ডি-গ্ল্যাম লুকে এক মেছুনির অবতারে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’ এতে কৌশানীকে সাধারণ শাড়ি, খাঁটি মেছুনির মতো চুলে বাঁধা শক্ত খোঁপা ও শ্যামলা রূপটানে দেখা যায়। হাতে বড় বড় মাছ তুলে ধরে সুর মিলিয়ে বাজারের হকারদের মতো ক্রেতাদের ডাকছেন তিনি।

তবে রুপালি পর্দার এই রূপায়ণের অভিজ্ঞতা খুব একটা স্বস্তিদায়ক ছিল না তার জন্য। বটির ওপর বড় মাছ আঁশ ছাড়াতে গিয়ে হিমশিম খেতে দেখা যায় তাকে। কৌতুকের ছলে ভিডিওতে কৌশানীকে বলতে শোনা যায়, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি! দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’

ভিডিওচিত্রের অ্যাকশন শব্দ শুনলেই কৌশানী বাজার কাঁপিয়ে হাঁক ছাড়েন, ‘দুশো দুশো, সিলভার দুশো! বড় মাছ, টাটকা মাছ! বাড়িতে সবাই খুশি হবে, নিয়ে যান, নিয়ে যান।’ 

আবার কখনও শুটিংয়ের প্রয়োজনে দ্রুত কাজ শেষ করার অনুরোধ জানিয়ে মজার ছলে বলেন, ‘এরকম করছি, এর মধ্যেই কিনে নিন, পায়ে পড়ছি।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

রোনালদোর বক্তব্য পড়ার পর যা বললেন পর্তুগাল কোচ
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
সালমান মুক্তাদিরকে ঘিরে নানা প্রশ্ন, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের তাগিদ
৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭ শতাংশ রোহিঙ্গা
২৫ কোটি বৃক্ষরোপণ: চলতি বছর লক্ষ্যমাত্রার ৬৯ শতাংশ অর্জিত

সর্বাধিক পঠিত 

শাহ আমানত বিমানবন্দর এলাকায় চলছে মাটিলুটের মহোৎসব
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
সাটুরিয়ায় গ্যাসের গোপন মজুত, ১২৫ সিলিন্ডার জব্দ: জরিমানা ৯০ হাজার
জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা
ঢাকায় যুবককে হত্যা, ডিমলায় বাড়ির পাশে মাটিচাপা
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement