মাগুরায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু আহত-৬

মো. সাইফুল্লাহ, মাগুর

সারাদেশ

মাগুরায় বেওয়ারিশ কুকুরের কামড়ে একজনের মুত্যু ও ৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। জেলার

2026-10-11T18:35:43+06:00
2026-10-11T18:35:43+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু আহত-৬
মো. সাইফুল্লাহ, মাগুর
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:৩৫ পিএম 
⏲
মাগুরায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বাড়ছে।
মাগুরায় বেওয়ারিশ কুকুরের কামড়ে একজনের মুত্যু ও ৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। জেলার শ্রীপুর উপজেলার পূর্ব শ্রীকোল গ্রামে বেওয়ারিশ কুকুরের কামড়ে আমিরুল  ইসলাম (৫৫) নামে একজনের মুত্যু হয়, সে উক্ত গ্রামের মৃত আলতাফ হোসেন শেখের পুত্র।  

মৃতের বড় ভাই জানান গত ২৩সেপ্টেম্বর সকালে বাড়ীর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বেওয়ারিশ কুকুর তার দিকে তেরে আসে। সে আত্মরক্ষার জন্য নিচু হয়ে নিজের পায়ের স্যান্ডেল খুলতে গেলে কুকুরটি তার কপালে কামড় দেয়। এর আগে একই সময়ে ঐ কুকুরটি আরো ৬জনকে কামড় দেয় বলে জানা যায়। পরে এলাকাবাসী মিলে কুকুরটি মেরে ফেলে। 

আহতরা হলেন, মান্নান কাজী (৮০) পিতা মৃত সরকত কাজী, সিনথিয়া(৭), পিতা ডাবলু মন্ডল, জোবায়ের (৯), পিতা বাহারুল কাজী, হযরত(২২), পিতা মজনু শেখ,খয়রা বেগম (৬০),স্বামী মৃত মোতালেব ও হোসেন শেখের স্ত্রী, বয়স (৬০)। আহত সকলে মিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দারিয়াপুর গিয়ে চিকিৎসাসহ ভ্যাকসিন নিয়ে আসে। পর্যায়ক্রমে তারা ভ্যাকসিনের ডোজ শেষ করে।

৪ অক্টোবর আমিরুল ইসলাম অসুস্থ বোধ করলে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ১১অক্টোবর রবিবার সকাল ৭:৩০মিনিটের সময় মারা যান। হাসপাতালের ডাক্তাররা জানান জলাতঙ্ক ভাইরাস এক্টিভ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

আমিনুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি প্রশাসন যেন বেওয়ারিশ কুকুর গুলোর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। নাহলে এ রকম ঘটনা আরো ঘটার সম্ভাবনা রয়েছে।

দেশবার্তা/জেএ 


সর্বশেষ সংবাদ 

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’
এই বিক্ষোভ থামবে না, লড়াই সবে শুরু: সিজেপি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
‎​কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভেড়া বিতরণ
আধিপত্যবাদের হাত থেকে দেশ রক্ষা করতে বিএনপির বিকল্প নেই

সর্বাধিক পঠিত 

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ‌‌'বিআরটিএ' সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বন রক্ষকই যখন ভক্ষক: সিসিএফের বিরুদ্ধে অনিয়মের পাহাড়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement