চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার চান্দিনায় বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে উপজেলার ১৩টি ইউনিয়নের সম্ভাব্য

2026-10-10T18:11:25+06:00
2026-10-10T18:11:25+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:১১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
কুমিল্লার চান্দিনায় বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে উপজেলার ১৩টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত জমা দেন। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

শুক্রবার (৯ অক্টোবর) চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের মাওলানা ভাসানী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরুল আলম চৌধুরী নোমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম শামসুল হক মাস্টার, বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যক্ষ আবু তাহের চেয়ারম্যান, শাহজাহান সিরাজ চেয়ারম্যান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া ও মো. শরীফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সাখাওয়াত হোসেন সাক্কু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা মোবারক হোসেন মোবা, পৌর ছাত্রদল নেতা মো. সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা কামরুল হাসান ভূইয়া, আবদুস সামাদ আড়ৎদার, মোয়াজ্জেম হোসেন ভূইয়া, মো. জাকির হোসেন, তাজুল ইসলাম তাজির, মাওলানা আবু ইউসুফ ও হারুনুর রশিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা আসাদুজ্জামান দুলাল, ডা. সিদ্দিকুর রহমান রিপন ও রয়েল মিয়া রাফি এবং উপজেলা ছাত্রদল নেতা রায়হান আহমেদ জিসান, ছাত্রদল নেতা উজ্জ্বলসহ অনেকে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত
হাসিনার বিচার যদি আন্তর্জাতিক আদালতে হয়, তবে বাবুর হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব: দুলু
বাসাইলে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কমিটির শপথ গ্রহণ
তারকাদের সংহতি ককরোচ জনতা পার্টির আন্দোলনে

সর্বাধিক পঠিত 

চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে শেরপুরে এক্সপো অনুষ্ঠিত
রাজশাহীতে সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে নাগরিক শোকসভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement