এবার আন্দোলন থেকে বলিউড অভিনেতা ইমরান খান আটক

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে মুম্বাইয়ে প্রতিবাদ

2026-10-10T18:55:07+06:00
2026-10-10T18:56:40+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
এবার আন্দোলন থেকে বলিউড অভিনেতা ইমরান খান আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:৫৫ পিএম  আপডেট: ১০.১০.২০২৬ ৬:৫৬ পিএম
⏲
সংগৃহীত ছবি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে মুম্বাইয়ে প্রতিবাদ করার সময় বলিউড অভিনেতা ইমরান খানসহ চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। 

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানসহ শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। অনুমোদনহীন কোনও রাজনৈতিক জমায়েত ঠেকাতে পুলিশ এই কঠোর পদক্ষেপে নামে।

দিনের শুরুতে একই স্থান থেকে অন্তত ২০০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ছিলেন সমাজকর্মী তুষার গান্ধীর নেতৃত্বাধীন সংগঠন ‘হাম ভারত কে লোগ’ এর সদস্য এবং ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সমর্থকরা। রাজধানী দিল্লিতে সিজেপির বিক্ষোভের প্রতি সংহতি জানাতে অনুমতি ছাড়াই সেখানে জড়ো হয়েছিলেন তারা।

তিন হাজার মানুষকে আটকের পর বিজেপি বলছে ‘জনগণের জয়’তিন হাজার মানুষকে আটকের পর বিজেপি বলছে ‘জনগণের জয়’
এক কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, চলমান আন্দোলনে দিল্লিতে প্রায় তিন হাজারের বেশি বিক্ষোভকারীদের আটক করা হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত
হাসিনার বিচার যদি আন্তর্জাতিক আদালতে হয়, তবে বাবুর হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব: দুলু
বাসাইলে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কমিটির শপথ গ্রহণ
তারকাদের সংহতি ককরোচ জনতা পার্টির আন্দোলনে

সর্বাধিক পঠিত 

চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে শেরপুরে এক্সপো অনুষ্ঠিত
রাজশাহীতে সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে নাগরিক শোকসভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement