দিল্লিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায় আটক

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভের ঠিক আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে

2026-10-10T15:31:24+06:00
2026-10-10T15:31:24+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
দিল্লিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায় আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:৩১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভের ঠিক আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ ও আধা-সামরিক বাহিনী সিআরপিএফ। শনিবার দিল্লিতে তার বাসভবনের বাইরে থেকে তাকে আটক করা হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়সহ মোট ছয়জনকে তার নিজ বাসভবনের বাইরে থেকে আটক করা হয়েছে।

মমতার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস জানিয়েছে, একটি প্রিজন ভ্যানে করে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। 

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার বেলা ১০টার দিকে নয়াদিল্লির যন্তর মন্তরে সিজেপির ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে চলা নজিরবিহীন নিরাপত্তার মাঝেই এ আটকের ঘটনা ঘটল।

এর আগে দিল্লি পুলিশ এই কর্মসূচির অনুমতি না দিলেও সিজেপি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে মুম্বাই থেকে নয়াদিল্লিতে আসা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলটির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বিমানবন্দর থেকেই আটক করা হয়। বিমান থেকে আটকের সময় ওই ঘটনা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাইভ প্রচার করেন অভিজিৎ দীপকে।

পাশাপাশি সিজেপি নেতাদের সঙ্গে বিক্ষোভে সংহতি জানাতে জার্মানি থেকে ভারতে আসা জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও গুরুগ্রামের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩২ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটরকে ধরতে সকালে তার বাসভবনে দিল্লি পুলিশের প্রায় অর্ধশত কর্মী অভিযান চালান।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত
হাসিনার বিচার যদি আন্তর্জাতিক আদালতে হয়, তবে বাবুর হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব: দুলু
বাসাইলে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কমিটির শপথ গ্রহণ
তারকাদের সংহতি ককরোচ জনতা পার্টির আন্দোলনে

সর্বাধিক পঠিত 

চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে শেরপুরে এক্সপো অনুষ্ঠিত
রাজশাহীতে সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে নাগরিক শোকসভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement