মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ১৮ সাংবাদিককে আর্থিক সহায়তা

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মাগুরায় আবেদনকারী ১৮ জন সাংবাদিকের মধ্যে ২০২৬-২৭ অর্থ বছরের প্রথম কিস্তির আর্থিক সহায়তা

2026-10-10T18:49:12+06:00
2026-10-10T18:49:12+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ১৮ সাংবাদিককে আর্থিক সহায়তা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:৪৯ পিএম 
⏲
সাংবাদিকদের হাতে চেক তুলে দেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মাগুরায় আবেদনকারী ১৮ জন সাংবাদিকের মধ্যে ২০২৬-২৭ অর্থ বছরের প্রথম কিস্তির আর্থিক সহায়তা ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

১০ অক্টোবর বেলা ১১টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন, মাগুরার আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে চেক তুলে দেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আব্দুল কাদের, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার এস কে ইমাম মেহেদী শাহ আলম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. নাজমুল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আর্থিক ও সামাজিক সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। 

সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। অনুষ্ঠানে মাগুরা জেলার আবেদনকারী ১৮ জন সাংবাদিকের মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির আর্থিক সহায়তা ও অনুদানের চেক বিতরণ করা হয়।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত
হাসিনার বিচার যদি আন্তর্জাতিক আদালতে হয়, তবে বাবুর হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব: দুলু
বাসাইলে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কমিটির শপথ গ্রহণ
তারকাদের সংহতি ককরোচ জনতা পার্টির আন্দোলনে

সর্বাধিক পঠিত 

চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে শেরপুরে এক্সপো অনুষ্ঠিত
রাজশাহীতে সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে নাগরিক শোকসভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement