সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে দিনব্যাপী রোড-শো'র আয়োজন করা হয়েছে।শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টায় পানাম

2026-10-10T18:19:38+06:00
2026-10-10T18:19:38+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:১৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে দিনব্যাপী রোড-শো'র আয়োজন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টায় পানাম নগরীতে রোড শোর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক, লেখক ও গবেষক ড. আকমল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী পারভীন সুলতানা।

সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নির্ধারিত সব প্রত্নস্থল পরিদর্শন, লিফলেট বিতরণ এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়।

রোড শোতে অংশ নেন কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস, যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব এবং লেখক ও সাংবাদিক মিজানুর রহমান, সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন। সদস্যদের মধ্যে অংশ নেন ব্যাংকার ও সংগঠক মতিউর রহমান; লেখক ও সাংবাদিক ফজলে রাব্বী সোহেল; সাংবাদিক ও নাট্য-অভিনেতা মোকাররম মামুন; সাংবাদিক ও সংগঠক গাজী মোবারক; লেখক ও শিক্ষক আসমা আখতারী; লেখক ও সাংবাদিক রোকেয়া আক্তার; লেখক ও সংগঠক শংকর প্রকাশ; লেখক মোফাখখার সাগর; লেখক সেলিম আহমেদ প্রধান; লেখক শাহাদাৎ হোসেন চৌধুরী, সাংবাদিক মো. বিল্লাল প্রধান, বিরত আলী।

সোনারগাঁয়ের ঐতিহ্য রক্ষা করি, প্রত্নসম্পদ সংরক্ষণে ঐক্য গড়ি'স্লোগানে পানাম নগরী থেকে যাত্রা শুরু করেন কমিটির সদস্যরা। ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ও প্রত্নস্থল পরিদর্শন শেষে পানাম নগরীতে কর্মসূচি শেষ হয়।

পরিদর্শন করা স্থান গুলোর মধ্যে রয়েছে, মহজমপুর শাহী জামে মসজিদ, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, জ্যোতিবসুর স্মৃতিবিজড়িত বাড়ি, কোম্পানি-কা ব্রিজ, প্রাচীন ইসলামিক বিশ্ববিদ্যালয় ও হাদিস চর্চাকেন্দ্র, শরফুদ্দিন আবু তাওয়ামা ও ইব্রাহিম দানিশমান্দের সমাধি এবং সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি।

এ ছাড়া অংশগ্রহণকারীরা ইউসুফগঞ্জ মসজিদ, ফতেহ শাহ মসজিদ, গোয়ালদি শাহী মসজিদ, শাহ আবদুল হামিদ মসজিদ, পানাম সেতু, নীলকুঠি, ক্রোড়ি বাড়ি, পোদ্দারবাড়ি, বড় সরদারবাড়ি, ছোট সরদারবাড়ি ও পানাম নগরী পরিদর্শন করেন।

কর্মসূচি চলাকালে প্রত্নসম্পদের গুরুত্ব ও সংরক্ষণের প্রয়োজন সম্পর্কে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়ে প্রত্নস্থলের সুরক্ষা এবং সংরক্ষণে নাগরিকদের অংশগ্রহণের বিষয় তুলে ধরা হয়।

সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস বলেন, প্রত্ননিদর্শনের সঙ্গে স্থানীয় মানুষের পরিচয় বাড়ানো এবং সংরক্ষণের কাজে তাঁদের সম্পৃক্ত করা এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন,গণমাধ্যমে লেখালেখির মাধ্যমে পুরাকীর্তিগুলোর ইতিহাস, বর্তমান অবস্থা ও সংরক্ষণের প্রয়োজন দেশের মানুষের কাছে তুলে যথাযথ বিশেষজ্ঞ মূল্যায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ পুরাকীর্তির সংস্কার ও সংরক্ষণে সরকার, সংস্কৃতি মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যকর উদ্যোগের জন্য জনমত গড়ে তোলা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত
হাসিনার বিচার যদি আন্তর্জাতিক আদালতে হয়, তবে বাবুর হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব: দুলু
বাসাইলে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কমিটির শপথ গ্রহণ
তারকাদের সংহতি ককরোচ জনতা পার্টির আন্দোলনে

সর্বাধিক পঠিত 

চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে শেরপুরে এক্সপো অনুষ্ঠিত
রাজশাহীতে সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে নাগরিক শোকসভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement